editor
প্রকাশিত: 7:10 PM, October 16, 2021
অনলাইন ডেস্ক
নানা অনিশ্চয়তার মধ্যে করোনায় জেরবার ভারতে শুরু হয়েছিল আইপিএলের ১৪তম আসর।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় স্থগিত হয়ে যায় টুর্নামেন্ট। অবশেষে ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে নিয়ে সফল সমাপ্তি হলো আইপিএল-২০২১ এর।
শুক্রবার দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ১৪তম আসরের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলল চেন্নাই সুপার কিংস।
জানা গেল, ব্যক্তিগত অজর্নের বিষয়টিও।
ফাইনালের সেরা খেলোয়াড়:
দুবাইয়ে আজ কলকাতার বোলারদের তুলোধোনা করেছেন প্রোটিয়া তারকা ফ্যাফ ডুপ্লেসি। ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৯ বলে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। তার ইনিংসে ভর করে ১৯২ রানের বড় সংগ্রহ পায় চেন্নাই। এই ইনিংসের সুবাদে ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই প্রোটিয়া তারকা ব্যাটার।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়:
এবার টুর্নামেন্ট সেরার তকমা উঠেছে বোলারদের পারফরম্যান্স বিবেচনায়। ৩২টি উইকেট নিয়ে টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার জেতেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হার্শাল প্যাটেল।
অরেঞ্জ ক্যাপ:
১৬ ম্যাচে সর্বোচ্চ ৬৩৫ রান করে অরেঞ্জ ক্যাপ মাথায় তুলেছেন চেন্নাই সুপার কিংসের তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। ১টি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন এই ওপেনার।
পার্পল ক্যাপ:
টুর্নামেন্টের সেরা হওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি উইকেট (৩২) নিয়ে পার্পল ক্যাপ মাথায় তুলেছেন আরসিবির হার্শাল প্যাটেল।
এমার্জিং প্লেয়ার:
হার্শালের মতোই আরো দুই অর্জন চেন্নাইয়ের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের। সর্বোচ্চ ৬৩৫ রান করে টুর্নামেন্টের সেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার জেতেন রুতুরাজ গায়কোয়াড়।
ফেয়ার প্লে এওয়ার্ড:
আইপিএল ২০২১-এর ফেয়ার প্লে পুরস্কার জিতেছে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস।
ডিএসএস/১৬/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,