editor
প্রকাশিত: 1:28 PM, October 21, 2021
অনলাইন ডেস্ক
ওপেনার লিটন দাসের ব্যাট হাসছে না। বিশেষ করে টি-টোয়েন্টিতে ব্যাটে রান নেই লিটনের। বিশ্বকাপের প্রথম পর্বে স্কটল্যান্ড আর ওমানের বিপক্ষে দুটি ম্যাচে লিটনের ব্যাট কথা বলেনি।
এতটাই অফফর্ম যাচ্ছে তার যে, আজ প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে লিটনকে দলে রাখা উচিত কি না, সেটি নিয়ে কথা উঠে গেছে।
সর্বশেষ পাঁচ ইনিংসে লিটনের ইনিংসগুলো যথাক্রমে ১৫, ৬, ১০, ৫, ৬। টি-টোয়েন্টি সংস্করণে ৪০টি ম্যাচ খেলেছেন লিটন। ৩৯ ইনিংসে তার রান এখন পর্যন্ত ৭২২ রান। গড় ১৯। সর্বোচ্চ ৬১।
তবে পাপুয়া নিউগিনির মতো খর্বশক্তির বিপক্ষে হয়ত লিটনের পুরনো কাসুন্দি ঘাটবেন না নির্বাচকরা। যদিও অলরাউন্ডার সৌম্য সরকারকে পছন্দ অনেকের।
তবে ওমানের বিপক্ষে উইনিং কম্বিনেশনটা ভাঙতে চান না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
তাই গত ম্যাচের একাদশে কোনো পরিবর্তন না এনেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।
এদিন হয়ত ডাগআউটে বসে খেলা দেখতে হবে সৌম্য সরকার, শামীম পাটওয়ারী ও পেসার রুবেল হোসেনকে।
আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় আবুধাবি শেখ আবু জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
একনজরে পিএনজির বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, মাহাদী হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
পাপুয়া নিউগিনি একাদশ
টনি উরা, লেগা সিয়াকা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, নরমান ভানুয়া, সিমন আতাইকিপলিন ডর্জিয়া, চাদ সোপের, কাবুয়া মোরেয়া, নোসাইনা পোকানা।
ডিএসএস/২১/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,