editor
প্রকাশিত: 5:44 PM, November 11, 2021
অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন। বড় ম্যাচের চাপ সামলানোর অভ্যাস তাদের আছে। এ ছাড়া এ টুর্নামেন্টেও তারা দুর্দান্ত খেলছে। ব্যাটার ও বোলাররা সমানতালে অবদান রাখছেন দলের জয়ে। এ ছাড়া বড় ম্যাচে নার্ভ ধরে রেখে প্রতিপক্ষকে ঘায়েল করার মন্ত্র জানা রয়েছে অজিদের। সে জন্য এ দলকে পাকিস্তানের বিরুদ্ধে অনেকে এগিয়ে রাখছেন।
দুবাইতে আজ রাত ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামছে অজিরা।
আলোচিত ওই ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্লেষণভিত্তিক একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানে নিজের ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন।
তিনি বলেন, অস্ট্রেলিয়া ইজ অস্ট্রেলিয়া। বড় ম্যাচের যে নার্ভ সেটি ধরে রাখার জন্য অস্ট্রেলিয়ার নাম সবসময় বিশ্বে আছে।
১৯৮৭ বিশ্বকাপের সেমিফাইনাল, ১৯৯৯ বিশ্বকাপের ফাইনাল কিংবা ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল, প্রতিবারই পাকিস্তানের ঘাতক ছিল অস্ট্রেলিয়া। তাই পাকিস্তান দুর্দান্ত খেললেও মাঠের পারফরম্যান্সকে গুরুত্ব দিচ্ছেন বাবর আজম।
পাকিস্তানের অধিনায়ক বলেন, অস্ট্রেলিয়াকে আপনি হালকাভাবে নিতে পারেন না। টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো দলকেই হালকাভাবে নেওয়া যায় না। অস্ট্রেলিয়াও ফাইনালের জন্য খেলবে। এখানে কেউ এগিয়ে বা পিছিয়ে নেই। নির্দিষ্ট দিনে ভালো খেলার ওপরই সবকিছু নির্ভর করছে।
পাকিস্তানের মতো গ্রুপসেরা হতে না পারলেও পাঁচ ম্যাচের চারটি জিতে অস্ট্রেলিয়াও বুঝিয়ে দিয়েছে অধরা টি ২০ বিশ্বকাপ শিরোপায় চোখ তাদেরও। ঠিক সময়ে ফর্মে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার। অধিনায়ক অ্যারন ফিঞ্চ রানের মধ্যে আছেন। পাকিস্তানের বোলিং আক্রমণের নেতা শাহিন শাহ আফ্রিদির মতো মারণাস্ত্র আছে ফিঞ্চের হাতেও।
পাঁচ ম্যাচে ১১ উইকেট নেওয়া অসি লেগ-স্পিনার অ্যাডাম জাম্পা হতে পারেন পাকিস্তানের জন্য বড় হুমকি। তিন পেসার মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সও গতির ঝড়ে ব্যবধান গড়ে দিতে পারেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,