editor
প্রকাশিত: 7:25 PM, September 16, 2021
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে একদিকে একই পরিবারের ৪ জনকে অজ্ঞান করে স্বর্ণালংকার ও নগদ লুট করে নিয়েগেছে ডাকাতরা। অন্যদিকে ইয়াবা ও গাঁজাসহ ১ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতের নাম- শাহনাজ মিয়া (৫০)। সে জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের লগড়ী গ্রামের মায়া মিয়ার ছেলে।
আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্ভর) দুপুরে আদালতের মাধ্যমে ডাকাত শাহনাজ মিয়াকে কারাঘারে
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল বুধবার (১৫ সেপ্টেম্ভর) রাত অনুমান ১১টায় জেলার ছাতক উপজেলার নোয়ারাই আবাসিক এলাকার বাসিন্দা ব্যবসায়ী লালু শাহ (৫০), তার স্ত্রী সাজিয়া বেগম (৪১), ছেলে শাকিল শাহ (২৪) ও সুহেল শাহ (২১) রাতের খাবার খেয়ে যে যার মতো ঘুমিয়ে পড়ে।
কিন্তু আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্ভর) সকাল গড়িয়ে দুপুর হয়ে যাওয়ার পরও কারো ঘুম ভাংগেনি। ব্যবসায়ী লালু শাহর আত্মীয় স্বজনরা অনেক ডাকাডাকি করেও কারো সাড়া না পেয়ে অবশেষে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে ৪ জনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এব্যাপারে ব্যবসায়ী লালু শাহ চাচাতো ভাই মোফাজ্জল হোসেন বলেন, ডাকাতরা আমার ভাইয়ের পরিবারে সবাইকে অজ্ঞান করে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও আসবাবপত্র লুট করে নিয়ে গেছে। এখনও পর্যন্ত কারো জ্ঞান ফিরেনি।
অন্যদিকে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের লহরী গ্রামে এসআই রাজিব আহমদের নেতৃত্বে অভিযান চালিয়ে শাহনাজ মিয়া নামের এক চিহ্নিত ডাকাতকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তার ঘর তল্লাশী করে ৪৯ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
এব্যাপারে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন সাংবাদিকদের বলেন, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৬/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট