editor
প্রকাশিত: 2:46 PM, November 3, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে পচাবাসি খাবার পরিবেশন, অস্বাস্থ্যকর পরিবেশ এবং ব্যবসা পরিচালনার লাইসেন্স না থাকার দায়ে ভোজনবাড়ি রেস্টুরেন্টটি সিলগালা দেয় র্যাবের ভ্রাম্যমান আদালত। একই সময়ে ভ্রাম্যমান আদালত পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা করে জরিমানা করে র্যাব।
এসময় ভোজনবাড়ি রেস্টুরেন্টের ম্যানেজার ও সুপারভাইজারকে আটক করে নিয়ে যায় র্যাব। এই দুজনসহ মোট ৩জনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (৩ নভেম্বর) দুপুরে র্যাবের ডিএডি পদমর্যাদার এক কর্মকর্তা বাদী হয়ে কোতোয়ালি থানায় আটককৃত ৩জনসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে দুপুরে ঢাকা থেকে আগত র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ। তিনি জানান, র্যাব ভোজনবাড়ি থেকে আটককৃত ২জন ও অন্য আরেকজনসহ মোট ১৩ জনের বিরুদ্ধে বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। তাদের অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে র্যাব-৯ এর (গণমাধ্যম) মেজর মাহফুজুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
অভিযান শেষে র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানিয়েছিলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এটি নিয়মিত অভিযান। দীর্ঘদিন থেকে এই রেস্টুরেন্টটি নিম্নমানের খাবার সরবরাহ করে মানুষের সাথে প্রতারণা করে আসছে। পূর্বে একাধিকবার রেস্টুরেন্টটিতে অভিযান চালালেও কোন কাজ হয়নি।
তিনি জানান, অভিযানে রেস্টুরেন্টে এমন অনেক খাদ্য পেয়েছি যেগুলো দুই থেকে তিন দিন আগের। তাছাড়া ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে তাদের ট্রেড লাইসেন্স নবায়ন নেই, খাবার পরিবেশনের বৈধ কাগজপত্র নেই। সকল কিছু মিলে আমরা সাময়িক সময়ের জন্য রেস্টুরেন্টটি বন্ধ করে তাদেরকে সময় দিয়েছি।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির