editor
প্রকাশিত: 7:50 PM, December 1, 2021
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের সুবিদপুর গ্রামে ধর্মের ভাই বলে বাড়ীতে থেকে একটি শিশুকে তুলে নিয়ে যাওয়া পর জগন্নাথপুর থানা পুলিশের সফল অভিযানে শিশুকে উদ্ধার করা হয়েছে। অপরাধীকে ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় থানা পুলিশ।
পুলিম ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে সুবিদপুর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে মো. কুতুব উদ্দিনের শিশু ছেলে মো. আবু সুফিয়ান (৫) কে ধর্মের ভাই সর্ম্পকে বাড়ীতে থাকা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মৃত আব্দুল আজিতের ছেলে জেনার মিয়া (৪৩) বাড়ী থেকে তুলে নিয়ে যায়। মো. কুতুব উদ্দিন করোনার টিকা দিতে জগন্নাথপুরে গিয়েছিলেন। টিকা দিয়ে বাড়ীতে এসে দেখেন তাহার ছেলে বাড়ীতে নাই। জেনার মিয়া এই বাড়ীতে দীর্ঘ দিন থাকায় গ্রামের লোকেরা মনে করে সে তো প্রত্যেক দিন এই লোকের সাথে চলাচল করে এ জন্য অনেকেই বাঁধা দেয় নাই। শিশু সন্তানকে নেওয়ার সময় অনেক লোকে তাকে দেখেছিল। অনেক খুঁজাখুজির পর তাকে না পেয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশের একটি টিম প্রযুক্তির ব্যবহার করে ঢাকার লোকেশন বাহির করেন। লোকশন অনুযায়ী গিয়ে অপরাধীর বোনের বাড়ীতে ছেলেকে পেলেও অপরাধীকে পায় নাই। পরে শিশুটিকে নিয়ে থানায় চলে আসেন।
শিশু উদ্ধারের সতত্যা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর জানান, গতকাল শিশু প্রতারনার একটি অভিযোগ পেয়েছিলাম। অভিযোগের আলোকে আমাদের পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এখনো মামলা হয় নাই। মামলা হলে আসামীদের ধরতে অভিযান পরিচালনা করা হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।