editor
প্রকাশিত: 6:00 PM, September 20, 2021
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে দূবৃত্তের হাতে এক ব্যবসায়ী খুন হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত ব্যবসায়ীর নাম- আখলাক মিয়া (৩৫)। তিনি জেলার ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের মোল্লাআতা গ্রামের জাহির আলীর ছেলে ও মুদি ব্যবসায়ী। আজ সোমবার (২০ সেপ্টেম্ভর) দুপুরে পুলিশ ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- প্রতিদিনের মতো গতকাল রবিবার (১৯ সেপ্টেম্ভর) রাত অনুমান সাড়ে ১০টায় জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে নিজের ব্যবসায়ীক কাজ শেষ করে মুদি ব্যবসায়ী আখলাক মিয়া বাই সাইকেল দিয়ে বাড়ি ফেরার পথে পাশর্^বর্তী বুড়াইরগাঁও গ্রাম সংলগ্ন কবরস্থানের পাশে দূবৃত্তরা হামলা চালায়। ওই সময় ব্যবসায়ী আখলাক মিয়াকে ধারালো ছুরি দিয়ে হত্যা করে তাকে ধান ক্ষেতে ফেলে দিয়ে নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দূবৃত্তরা।
রাত অনুমান সাড়ে ১১টায় সময় অন্যান্য ব্যবসায়ীরা সিএনজি দিয়ে একই রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী আখলাক মিয়া বাই সাইকেল রাস্তা পড়ে থাকতে দেখে সবাই সিএনজি থেকে নেমে গিয়ে ধান ক্ষেতের মাঝে রক্তাক্ত লাশ দেখতে পেয়ে থানায় খরব দেয়। পরে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসায়ী আখলাক মিয়া লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ব্যবসায়ী আখলাক মিয়ার হত্যাকারীদেরকে খোঁজে বের করে শীগ্রই গ্রেফতার করার জন্য অভিযান চলছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২০/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট