editor
প্রকাশিত: 6:50 PM, September 26, 2021
অনলাইন ডেস্ক
৭৪ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লীগে ফিরে সুভাস ছড়াচ্ছে ব্রেন্টফোর্ড। সেপ্টেম্বর মাসে চারটি ম্যাচের মধ্যে হেরেছে মাত্র একটিতে। সঙ্গে রয়েছে সর্বশেষ ম্যাচে বড় জয়ের সুখস্মৃতি। ইংলিশ লীগ কাপের সেই ম্যাচটিতে ৭-০ জয়ী হয় ব্রেন্টফোর্ড। তাই প্রতিপক্ষ হিসেবেও সমীহের দাবিদার দলটি। লিভারপুলের বিপক্ষেও দেখালো নিজেদের সামর্থ্য। ধুন্ধুমার লড়াইয়ে ৩-৩ গোলে ইয়ুর্গেন ক্লপের দলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে ব্রেন্টফোর্ড।
ম্যাচ ড্র হলেও বল দখল কিংবা আক্রমণ- উভয়ক্ষেত্রেই ছিল লিভারপুলের আধিপত্য। ৬৮ শতাংশ বল দখলে রেখে ১৬টি শট নেয় অল রেডরা, যার লক্ষ্যে ছিল ৬টি।
অপরদিকে মাত্র ৩২ শতাংশ বল দখলে রেখে ১২টি শটের ৪টি লক্ষ্যে রাখে ব্রেন্টফোর্ড, যার তিনটিই লক্ষ্যভেদ করে।
সপ্তম মিনিটেই এগিয়ে যেতে পারতো লিভারপুল। দিয়েগো জোতার থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষকের দুই পায়ে ফাঁক দিয়ে বল পাঠান মোহাম্মদ সালাহ। কিন্তু মিশরীয় স্ট্রাইকারের স্কোর করা হয়নি ব্রেন্টফোর্ডের ডিফেন্ডার ক্রিস্টোফার আয়ের নৈপুণ্যে। ডাইভ দিয়ে গোললাইন থেকে বল ফেরান এই ফুটবলার।
তিন মিনিটের ব্যবধানে একই রকম সেভ করেন লিভারপুলের ডিফেন্ডার জোয়েল মাতিপ। দশম মিনিটে ডি-বক্সে ঢুকে চিপ শটে আলিসনকে ফাঁকি দেন ব্রেন্টফোর্ড স্ট্রাইকার ব্রায়ান এমবিউমো। কিন্তু গোললাইন থেকে বল ফিরিয়ে দেন জার্মান ডিফেন্ডার মাতিপ।
২৭তম মিনিটে লিড নেয় ব্রেন্টফোর্ড। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বলে ব্যাকজিহল ফ্লিক করেন ইভান টনি। দূরের পোস্ট বাঁ পায়ের টোকায় বল জালে পাঠান ইথান পিনক।
তিন মিনিটের ব্যবধানে সমতায ফেরে লিভারপুল। সালাহ’র পাস পেয়ে জোতাকে বল বাড়ান হেন্ডারসন। দারুণ শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ স্ট্রাইকার।
বিরতি থেকে ফিরে স্কোরলাইন ২-১ করেন মোহাম্মদ সালাহ। ফ্যাবিনহোর ক্রসে পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন এই মিশরীয় স্ট্রাইকার।
লিভাপুলের হয়ে প্রিমিয়ার লীগে এটি সালাহর শততম গোল। দলটির ১৩তম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েন সালাহ। তার গোলসংখ্যা ১০২টি। সালাহ বাকি দুটি গোল করেন চেলসির জার্সিতে।
৬৩ মিনিটে ম্যাচে সমতা টানে ব্রেন্টফোর্ড। এসময় গোল পান ভিটালি জানেল্ট। তিন মিনিটের ব্যবধানে আবারও লিভারপুল এগিয়ে যায়। ডি-বক্সের বাইরে থেকে জোন্সের জোরালো শট প্রতিপক্ষের পায়ে লেগে জালে জড়ায়।
৮২তম মিনিটে আবারও ম্যাচে সমতায় ফেরায় ব্রেন্টফোর্ড। ডি-বক্সের ভেতরে বল পেয়ে আলিসনকে ফাঁকি দেন ইয়োয়ানে ভিসা।
ম্যাচ ড্র হলেও শীর্ষস্থানেই রয়েছে লিভারপুল। ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট তাদের। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। সমান ১৩ পয়েন্ট নিয়ে তিনে চেলসি এবং চারে ম্যানচেস্টার ইউনাইটেড।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,