editor

প্রকাশিত: 2:24 PM, October 5, 2021

সুনামগঞ্জে নিজ পুকুর থেকে নিখোঁজ গৃহবধুর লাশ উদ্ধার

সুনামগঞ্জে নিজ পুকুর থেকে নিখোঁজ গৃহবধুর লাশ উদ্ধার

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে নিখোঁজের একদিন পর নিজের স্বামীর পুকুর থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত গৃহবধুর নাম- নাজমীন আক্তার (২৬)। তিনি জেলার ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের কাটাশলা গ্রামের সুমন মিয়ার স্ত্রী।

গতকাল সোমবার (৪ অক্টোবর) রাতে ময়না তদন্তের জন্য গৃহবধুর লাশ মর্গে পাঠানো হয়েছে। এঘটনার প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সুমন মিয়াকে আটক করেছে পুলিশ। আর এই ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- প্রায় ১বছর আগে জেলার ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের লাকেশ^র গ্রামের ছুরাব আলীর মেয়ে নাজমীন আক্তারের সাথে একই উপজেলার দোলারবাজার ইউনিয়নের কাটাশলা গ্রামের সমর আলীর ছেলে সুমন মিয়ার বিয়ে হয়। তাদের ৯মাসের একটি ছেলে রয়েছে। কিন্তু নানান বিষয়াদি নিয়ে বনিবনা না হওয়ার কারণে সব সময় পারিবারিক দ্বন্দ সংঘাত লেগে থাকতো।

একারণে গৃহবধু নাজমীন আক্তার তার ছেলেকে নিয়ে গত ১৭ সেপ্টেম্ভর বাবার বাড়িতে চলে যায়। পরে ২ অক্টোবর শশুর সমর আলী তার বেয়াই ছুরাব আলীকে অনেক বুঝিয়ে সুজিয়ে তার নাতি ও পুত্রবধু নাজমীনকে আবার তার বাড়িতে নিয়ে যায়। কিন্তু ৩ অক্টোবর সকাল থেকে গৃহবধু নাজমীন আক্তারকে কোথাও খোঁজে পাওয়া যায়নি। সন্তান রেখে ওই গৃহবধু রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায়।

এঘটনাটি জানতে পেরে গৃহবধু নাজমীন আক্তারের বাবা ছুরাব আলী চারদিকে অনেক খোঁজাখুজি করে তার মেয়েকে কোথাও না পেয়ে স্বামী সমুন মিয়া, শ^শুর সমর আলী ও শ^াশুরী দিলারা বেগমের বিরুদ্ধে ওইদিন রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এমতাবস্থায় গতকাল সোমবার (৪ অক্টোবর) দুপুরে স্বামী সুমন মিয়ার পুকুরে নিখোঁজ গৃহবধু নাজমীন আক্তারের লাশ পানিতে ভেসে উঠে। পরে এলাকার লোকজন থানা খবর দিলে ছাতক সার্কেল এএসপি বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর থেকে গৃহবধুর লাশ উদ্ধার করাসহ স্বামীকে আটক করা হয়। আর গৃহবধু নাজমীন আক্তারকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ভাই রিপন আলী।
আজ মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন বলেন- ময়না তদন্তের জন্য গৃহবধু নাজমীন আক্তারের মৃতদেহ এখনও মর্গে রয়েছে। আটককৃত স্বামী সুমন মিয়াকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছি। এঘটনার প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর গৃহবধুর মৃতর আসল কারণ জানা যাবে। এরপর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৫/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট