editor
প্রকাশিত: 5:47 PM, November 16, 2021

সুনামগঞ্জে
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে দুই সহোদরসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সর্বনাশা মরন নেশা ইয়াবার চালান।
গ্রেফতারকৃরা হলো- জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী তৌহিদুজ্জামান তালুকদার মিল্টন (৪৫), একই গ্রামের মাসুম মিয়া (২৫), ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নয়ারাজারগাঁও গ্রামের মৃত মখলিছ আলীর ছেলে কয়েছ আহমদ (৩৮) ও হেলাল মিয়া (৩৫)। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে পৃথক ভাবে আদালতের মাধ্যমে তাদেরকে কারাঘারে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তি জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মির্জাপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী তৌহিদুজ্জামান তালুকদার মিল্টন ও মাসুম মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বাড়ি তল্লাশী করে ৪৬৯পিস ইয়াবাসহ অন্যান্যও মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুই ২মাদক ব্যবসায়ী মধ্যনগর ও তাহিরপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচাঁর করে দীর্ঘদিন যাবত বাণিজ্য করছিল। তাদের বিরুদ্ধে ধর্মপাশাসহ জেলার বিভিন্ন থানায় ১১টি মাদকের মামলা রয়েছে।
অন্যদিকে সোমবার (১৫ নভেম্বর) রাত ৮টায় ছাতক উপজেলার সদর বাজার থেকে দুই সহোদর কয়েছ আহমদ ও হেলাল মিয়াকে গ্রেফতার করা হয়। পূর্ব বিরোধের জের ধরে গত ৩১ অক্টোবর দুপুরে ছাতক কোর্ট রাস্তার মোড়ে প্রতিপক্ষ ছাবুল হোসেনকে মারধর করে তার পৌনে ৪লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুই সহোদর কয়েছ আহমদ ও হেলাল মিয়াসহ তাদের লোকজন। এঘটনার প্রেক্ষিতে ছাতক থানায় মামলা নং-১৩ দায়ের করেন ছাবুল হোসেন।
ধর্মপাশা থানার ওসি মোঃ খালেদ চৌধুরী ও ছাতক থানার ওসি মিজানুর রহমান সাংবাদিকদের পৃথক অভিযানে ইয়াবাসহ ৪জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা