editor
প্রকাশিত: 4:16 PM, November 17, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করাসহ এক নারী আপত্তিকর ফটো তুলার অভিযোগ গৃহশিক্ষকসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃরা হলো- জেলার জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর কামলাবাজ গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে গৃহশিক্ষক মনির মিয়া (২৫) ও দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আইমা নোয়াগাঁও গ্রামের ললিত মোহন দাসের ছেলে লিটন দাস (২৬)।
আজ বুধবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় আদালতের মাধ্যমে পৃথক ভাবে তাদেরকে কারাঘারে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত ৯টায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গৃহশিক্ষক মনির মিয়াকে গ্রেফতার করা হয়। এরআগে বিকেলে ধর্ষিতা স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
প্রতিদিনের মতো গত সোমবার সন্ধ্যায় জেলার জামালগঞ্জ উপজেলার উত্তর কামলাবাজ গ্রামের গৃহশিক্ষক মনির মিয়া একই গ্রামের ৪র্র্থ শ্রেণীতে পডুয়া স্কুলছাত্রীকে প্রাইভেট পড়াতে তার বাড়িতে গিয়ে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন করে। ওই সময় স্কুলছাত্রীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে গৃহশিক্ষক মনির মিয়া পালিয়ে যায়।
অন্যদিকে দোয়ারাবাজার উপজেলার আইমা নোয়াগাঁও গ্রামের লম্পট লিটন দাস তার মোবাইল দিয়ে একই গ্রামের ঘুমন্ত এক নারীর আপত্তিকর ফটো তুলে। পরে সেই ফটো এলাকার লোকজনের কাছে প্রদর্শন করে। এঘটনার প্রেক্ষিতে ওই নারী বাদী হয়ে গতকাল মঙ্গলবার বিকেলে পর্নোগ্রাফি আইনে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় লম্পট লিটন দাসকে সন্ধ্যায় পুলিশ গ্রেফতার করে।
জামালগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুর নাসের ও দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর সাংবাদিকদের পৃথক ঘটনায় ২জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা