editor
প্রকাশিত: 6:09 PM, July 18, 2021
অনলইন ডেস্ক
এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ নিশ্চিত করতে টাইগারদের প্রয়োজন ২৪১ রান। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে স্বাগতিক জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ওয়েসলি মাধেভেরে।
এছাড়া ৪৬ রান করেন অধিনায়ক ব্রান্ডন টেইলর। ৩০ রান করেন সিকান্দার রাজা। বাংলাদেশ দলের হয়ে তরুণ পেসার শরিফুল ইসলাম শিকার করেন ১০ ওভারে ৪৬ রানে ৪ উইকেট। ৪২ রানে ২ উইকেট শিকার করেন সাকিব আল হাসান।
রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় টস জিতে প্রথমে ব্যাটিং করে জিম্বাবুয়ে। আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৩ রানে তাসকিন আহমেদের গতি আর মেহেদী হাসান মিরাজের অফ স্পিনে ভিভ্রান্ত হয়ে ফেরেন দুই ওপেনার টিনাসি ও মারুমা।
এরপর রাগিস চাকাভাকে সঙ্গে নিয়ে দলকে খেলায় ফেরাতে চেষ্টা করে যান অধিনায়ক ব্রান্ডন টেইলর। এই জুটিতে ৪৭ রান যোগ করতেই সাকিব আল হাসানের স্পিনে বোল্ড হয়ে ফেরেন চাকাভা। দলীয় ৮০ রানে ৩২ বলে ২৬ রান করে ফেরেন চাকাভা।
এরপর ৩১ রানের ব্যবধানে দলীয় ৪৬ রানে হিটআউট হয়ে ফেরেন টেইলর। ৫৯ বলে ৩৪ রান করে সাকিবের দ্বিতীয় শিকার হন ডিওন মাইয়ার্স।
১৪৬ রানে প্রথম সারির ৫ ব্যাটসম্যানের বিদায়ের পর সিকান্দার রাজাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ওয়েসলি মাধেভেরে। ষষ্ঠ উইকেটে তারা গড়েন ৬৩ রানের জুটি।
এরপর মাত্র ২০ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। শরিফুল ইসলামের বলে ক্যাচ তুলে দিয়ে তামিম ইকবালের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের তারকা ব্যাটসম্যান ওয়েসলি মাধেভেরে। তার ব্যাটে ভর করেই চ্যালেঞ্জিং স্কোর গড়ার স্বপ্ন দেখেছিল স্বাগতিকরা।
শরিফুলের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম ম্যাচে তৃতীয় ফিফটি তুলে নেন মাধেভেরে। ৬৩ বলে ৫টি চার ও এক ছক্কার সাহায্যে করেন ৫৬ রান।
৭ বলে ৮ রান করে শরিফুলের তৃতীয় শিকার লুক জঙ্গুয়া। রানের খাতা খোলার আগেই শরিফুলের চতুর্থ শিকার ব্লেসিং মুজারাবানি।
রিচার্ড এনগারাভাকে সঙ্গে নিয়ে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে যান টেন্ডাই চাতারা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে জিম্বাবুয়ে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৮জুলাই/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,