editor

প্রকাশিত: 8:09 PM, November 17, 2021

কক্লিয়ার ইমপ্লান্ট প্রজেক্টের অডিওলজি ও অডিও ভারবাল থেরাপি ইউনিটের উদ্বোধন

কক্লিয়ার ইমপ্লান্ট প্রজেক্টের অডিওলজি ও অডিও ভারবাল থেরাপি ইউনিটের উদ্বোধন

সিলেটের চিকিৎসাক্ষেত্রে সূচিত হলো এক নতুন অধ্যায়ের। জন্মবধির শিশুদের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন আশার দুয়ার যেনো খুলে দিল।কক্লিয়ার ইমপ্লান্ট প্রজেক্টের আওতায় জন্ম বধির শিশু ও মারাত্মক বধিরদের কানে শোনার ব্যবস্থা করে দিচ্ছে ওসমানীর নাক-কান-গলা এবং হেড-নেক সার্জারী বিভাগ।

আজ বুধবার (১৭ নভেম্বর ২০২১) বেলা ১২ টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের আওতাধীন বহুল প্রত্যাশিত কক্লিয়ার ইমপ্লান্ট প্রজেক্টের অডিওলজী এবং অডিও ভারবাল থেরাপী ইউনিটের উদ্বোধনের মাধ্যমে এই নতুন অধ্যায়ের সূচনা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক বলেন – ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ইতিহাসের সুচনা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্ব ও সিদ্ধান্তে কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারীর মাধ্যমে অত্র অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।

ওসমানী হাসপাতালের পরিচালক ব্রি. জে. ব্রায়ান বঙ্কিম হালদার বলেন – যারা কানেও শুনেন না তারা কথাও বলতে পারেন না। এই আধুনিক চিকিৎসার মাধ্যমে শোনা ও কথা বলার সমস্যার সমাধান সম্ভব।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডা. মনিলাল আইচ বলেন – রোগী বাছাই ও অপারেশন পরবর্তী অডিও ভারবাল থেরাপি খুবই গুরুত্বপূর্ণ, অন্যথায় এই অপারেশনের ভালো ফলাফল সম্ভব নয়।

সূচনা বক্তব্যে কর্মসূচী পরিচালক ডা.নূরুল হুদা নাঈম বলেন- কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রম সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ।শারীরিক কোনো প্রতিবন্ধিতা না থাকা সত্বেও শুধুমাত্র কানে কম শোনা এই দরিদ্র জনগোষ্ঠীকে মূল স্রোতে ফিরিয়ে আনার এ কার্যক্রম সরকারের দূরদর্শিতার পরিচায়ক। তিনি সরকারের কাছে আবেদন জানান নিওনেটাল হিয়ারিং স্ক্রিনিং আমাদের প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমে অন্তর্ভুক্ত করতে পারলে দেশের জনগণ আরও উপকৃত হবে।

কার্ডিওলজির সহকারী অধ্যাপক আজিজুর রহমান রোমান বলেন- বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনগণের সেবা করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে আজ কক্লিয়ার ইমপ্লান্ট প্রকল্প চালু হলো।

সিলেট সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রফিক আহমদ বলেন – সমাজকল্যাণ মন্ত্রনাালয় প্রায় বারো(১২) ধরনের প্রতিবন্ধীদের জন্য কাজ করে আসছে। এই কার্যক্রম চালুকরণের মাধ্যমে এতদঞ্চলের অসহায় রোগীরা সহজে এই সেবা গ্রহণ করতে পারবে। পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইএনটির আবাসিক সার্জন ডা. এম নুরুল ইসলাম।

অনুষ্ঠানে অত্র হাসপাতালের অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ ছাড়াও ইএনটি বিভাগের সকল শিক্ষক, চিকিৎসক ও নার্সবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির