editor
প্রকাশিত: 2:45 PM, November 18, 2021
অনলাইন ডেস্ক
পরিচয় পর্বে এসে দানি আলভেজের উচ্ছাসই বলে দেয় ন্যু-ক্যাম্পে ফিরতে পেরে কতোটা খুশি তিনি। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের প্রত্যাবর্তনে আনন্দিত বার্সেলোনা সমর্থকরাও। ভক্তদের উল্লাসের পালে হাওয়া লাগালেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। ইঙ্গিত দিলেন লিওনেল মেসি এবং আন্দ্রেস ইনিয়েস্তাকে ফের ব্লাউগ্রানাদের মাঝে ফিরিয়ে আনার।
স্প্যানিশ লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লীগ- কোথাওই চেনা ছন্দে নেই বার্সেলোনা। রোনাল্ড কোম্যানের তত্ত্বাবধানে যাচ্ছেতাই সময় কাটানো কাতালানদের ভাগ্য বদলানোর দায়িত্ব পেয়েছেন জাভি হার্নান্দেজ। বার্সেলোনার সোনালী সময়ের ফুটবলার কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অল্প ক’দিন হলো। এরইমধ্যে আলভেসকে ফিরিয়েছেন লাপোর্তা। সুপারস্টারদের প্রত্যাবর্তনের পালায় এবার ফিরতেও পারেন মেসি এবং ইনিয়েস্তা।
২০১৮ সালে বার্সেলোনা ছেড়ে জাপানের ভিসেল কোবেতে যোগ দিয়েছেন ইনিয়েস্তা। ২১ বছরের সম্পর্কচ্ছেদ করে ন্যু-ক্যাম্প ছাড়তে বাধ্য হয়েছেন লিওনেল মেসি। দানি আলভেজকে ক্লাবে বরণ করার অনুষ্ঠানে লাপোর্তা সবাইকে মেসি-ইনিয়েস্তার ব্যাপারেও আশাবাদী করে তুলেছেন। লাপোর্তা বলেন, ‘আমি কোনো সম্ভাবনাই উড়িয়ে দিতে চাই না। দানির ক্ষেত্রে ঘটেছে- বয়স শুধুই একটা সংখ্যা। তারা দুজন অসাধারণ খেলোয়াড়। ভবিষ্যতে কী ঘটতে পারে, সেটা বলতে পারবো না।’
লাপোর্তা বলেন, ‘তারা এখনো অন্য ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ এবং সেখানে খেলছেন। তবে জীবনে কখন কী ঘটে, কেউ বলতে পারে না।’
মেসি কি বার্সেলোনায় ফিরতে চান? গত মাসে এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন সুপারস্টার জানিয়েছিলেন, পিএসজির চুক্তি শেষ হলে বা এর পর কোনো না কোনো সময় বার্সেলোনায় ফিরতে চান তিনি। মেসি বলেছিলেন, ‘সব সময় বলেছি, আমি ক্লাবকে সাহায্য করতে পারলে খুশি হব। যদি কোনো সম্ভাবনা থাকে, আমি আবার অবদান রাখতে চাই। কারণ এই ক্লাবকে আমি ভালোবাসি এবং এটা ভালো থাকুক, উন্নতি করুক এবং বিশ্বের সেরা ক্লাবের কাতারে থাকুক, এটাই চাই।’
প্রিয় ক্লাব থেকে অনিচ্ছাকৃত বিদায়ে লিওনেল মেসি কি সুখে আছেন? পিএসজিতে যোগ দেয়ার পর চোট ও ফিটনেসের সমস্যায় মাত্র আট ম্যাচে মাঠে নামতে পেরেছেন আর্জেন্টাইন সুপারস্টার।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,