editor
প্রকাশিত: 11:06 PM, November 22, 2021
অনলাইন ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামে অনুষ্ঠেয় ২৬ নভেম্বরের এই টেস্টের জন্য দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ২১ বছর বয়সী জয়। চট্টগ্রাম বিভাগের হয়ে চলতি জাতীয় লিগে দুই সেঞ্চুরি পেয়েছেন তিনি। আর ২২ বছর বয়সী সিলেটের পেসার রাজা সিলেট বিভাগের হয়ে ভালো করেছেন। জাতীয় লিগ ও বিসিএলে ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে মোট ১০টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৩ উইকেট পেয়েছেন।
বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানও এই দলে আছেন। তবে সাকিবের প্রথম টেস্টে খেলা নির্ভর করছে হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার ওপর। জিম্বাবুয়েতে শেষ টেস্টের দল থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও শরিফুল ইসলাম। এছাড়া তাসকিন আহমেদও বাদ পড়েছেন শেষ মুহূর্তে। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে হাতে চোট পাওয়ায় সাতদিনের বিশ্রামে থাকতে হবে এই পেসারকে।
এদিকে দলে সুযোগ পাওয়া জয় কালও ছিলেন সিলেট। জাতীয় লিগে সিলেট বিভাগের সঙ্গে খেলছিলেন ম্যাচ। ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসে চট্টগ্রামের হয়ে ৮৩ রানের ইনিংসও খেলেছেন। সিলেটের হয়ে রেজা আছেন সাভারে, অবশ্য রংপুরের সঙ্গে ম্যাচে একাদশে নেই তিনি। দুজনকেই আজ ধরতে হবে চট্টগ্রামের বিমান।
দুই তরুণকে দলে নেয়ার ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘মাহমুদুল লম্বা ফরম্যাটের জন্য উপযুক্ত। তার ব্যাটিংয়ে সেই টেম্পারমেন্টটা আছে। এছাড়া এখন সে ফর্মেও আছে। আর তাসকিন ও শরিফুলের ইনজুরির কারণে একজন বাড়তি পেসারকে দলে নিতে হয়েছে। রাজাকে আমরা বেশ কিছুদিন ধরেই নজরে রেখেছিলাম এইচপির হয়েও সে ভালো করেছে। সে একজন উইকেট টেকিং অপশন এবং পেসও আছে। তাই ওকে রাখা। ’
দলে মুশফিকুর রহিম ও লিটন দাশ আছেন। এছাড়া নুরুল হাসান সোহানও ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে আছেন। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে থাকা সদস্যরা যথারীতি দলে আছেন।
প্রথম টেস্টের বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাশ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, সাকিব আল হাসান (ফিট হওয়া সাপেক্ষে)।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,