editor
প্রকাশিত: 8:51 PM, November 24, 2021
অনলাইন ডেস্ক
টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা অবশ্য আগেও বলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এবার আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশ দলের এই তারকা ক্রিকেটার।
দীর্ঘ ফরম্যাটের এই ক্রিকেট থেকে অবসর নিলেও বাকি দুই ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
এক বিবৃতিতে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। টেস্টে আমার প্রথম ও শেষ ম্যাচ দুটিতেই আমি ম্যাচসেরার পুরস্কার পেয়েছি। আলহামদুলিল্লাহ, টেস্ট ক্রিকেটে আমার যাত্রা অনেক ভালো ছিল। লাল বলের এ যাত্রায় সহায়তা করার জন্য আমার পরিবার, সতীর্থরা, কোচরা ও বিসিবিকে ধন্যবাদ জানাই। সবসময় ভালোবাসা ও সাপোর্টের জন্য আমি সমর্থকদেরও ধন্যবাদ জানাই। ইন শা আল্লাহ বাংলাদেশের হয়ে সাদা বলের ক্রিকেটে আমি খেলে যাব। ’
দীর্ঘ ১৬ মাস টেস্ট ক্রিকেটের বাইরে থাকার পর গত জুলাইয়ে হারারে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দেড়’শ রানের অপরাজিত এক ইনিংস খেলেন তিনি। তারপরই অবশ্য নিজের অবসরের কথা সতীর্থদের জানিয়ে দেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক। সেই ম্যাচসেরার পুরস্কারও পান মাহমুদউল্লাহ। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ম্যাচটিই মাহমুদউল্লাহর ক্যারিয়ারের শেষ টেস্ট বলে গণ্য করা হবে।
মাহমুদউল্লাহর অবসরের কথা বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পৌঁছালে তারা সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানান। তবে এতে সাড়া দেননি সাইলেন্ট কিলার। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তার নেতৃত্বে দলের ভরাডুবির পর এবার আনুষ্ঠানিকভাবে নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন তিনি।
দেশের হয়ে এ পর্যন্ত ৫০টি টেস্ট খেলে পাঁচটি শতক ও ১৬টি অর্ধশতক হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ। ৩৩.৪৯ গড়ে করেছেন ২৯১৪ রান। টেস্টে বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক রিয়াদ। পার্ট টাইম বোলিংয়ে নামের পাশে আছে ৪৩টি উইকেটও। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ৬টি টেস্টে দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,