editor
প্রকাশিত: 1:05 PM, November 30, 2021
অনলাইন ডেস্ক
চতুর্থ দিন শেষেই বড় জয়ের আভাস নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। ফলাফল প্রত্যাশিতভাবেই গড়াল।
পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে ১-০তে পিছিয়ে গেল বাংলাদেশ।
মঙ্গলবার (৩০ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির পঞ্চম দিনে মাঠে নামে দুদল।
ম্যাচের শেষদিন পাকিস্তানের জয়ের জন্য ৯৩ রান দরকার পড়ে। হাতে ছিল ১০ উইকেট। আগের দিনের অপরাজিত থাকা দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক দারুণ খেলে ইনিংস বড় করতে থাকেন। তবে পাকিস্তানের দলীয় ১৫১ রানের মাথায় আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। শফিককে এলবির ফাঁদে ফেলেন এই স্পিনার। ১২৯ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৭৩ রান করেন।
কিন্তু আবিদকে তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি থেকে বঞ্চিত করেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসের মতো এবারও পাকিস্তান ওপেনার তাইজুল ইসলামের বলে এলবির শিকার হন। তবে ৯১ রানে আউট হওয়ায় আক্ষেপ নিয়েই মাঠ ছাড়েন। প্রথম ইনিংসে সেঞ্চুরির করা আবিদ এবার ১৪৮ বলে ১২টি চারে নিজের ইনিংস সাজান।
চতুর্থ ইনিংসে বাংলাদেশ বোলারদের এই দুটি সাফল্যই ধরা পড়ে। বাকিটা সময় হেসেখেলেই ব্যাট করে পাকিস্তানের জয় নিশ্চিত করেন আজহার আলী ও বাবর আজম। আজহার ২৪ ও অধিনায়ক বাবর ১২ রানে অপরাজিত থাকেন।
এর আগে চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ১০৯ রানে মাঠ ছাড়ে দলটি। আবিদ আলী ৫৬ ও আব্দুল্লাহ শফিক ৫৩ রানে মাঠ ছাড়েন। যদিও বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৩০ রানের জবাবে পাকিস্তান ২৮৬ রান করতে পেরেছিল। তবে লিড নিয়েও দ্বিতীয় ইনিংসে ধস নামে টাইগার শিবিরে। করতে পারে মাত্র ১৫৭ রান।
দুই ইনিংসে দারুণ ব্যাট করে ম্যাচ সেরা নির্বাচিত হন পাকিস্তান ওপেনার আবিদ আলী।
আগামী ৪ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,