editor
প্রকাশিত: 5:57 PM, December 2, 2021
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট আলীয়া মাদরাসা মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলার সিনিয়র সহ-সভাপতি হাফিজ মাওলানা আস আ’দ উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ আমির উদ্দিন, মাওলানা ইমরান আহমদের যৌথ পরিচালানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর প্রধান উপদেষ্ঠা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলেই দেশে ইসলামি শাসন প্রতিষ্ঠা সম্ভব হবে। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম মানবতার ধর্ম। আত্মশুদ্ধির মাধ্যমে সমাজের গুণগত পরিবর্তন আনতে হবে।
নবী রাসুল গণ এসেছেন মানুষকে ঈমানদার, খোদার হুকুম পালনকারী ইবাদাতগুজার বান্দা বানানোর জন্য। তারা মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন।
তিনি আরো বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ জীবনব্যবস্থার নাম। তিনি রাসূল (সা.)-এর বিধায় হজের ভাষণের উদ্ধৃতি দিয়ে বলেন। “আজকের দিনে আমি দীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নেয়ামতকে তোমাদের জন্য সম্পূর্ণ করে দিলাম। আর ইসলামকে একমাত্র দীন হিসেবে পছন্দ করলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপদেষ্ঠা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপদেষ্ঠা অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপদেষ্ঠা ও দৈনিক ইনকিলাবের সহ-সম্পাদক হযরত মাওলানা ওবায়দুর রহমান খান নদভী, সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মসতাক আহমদ খান, জামেয়া মোহাম্মদিয়া বিশ্বনাথ এর মুহাদ্দিস হযরত মাওলানা ফয়জুর রহমান, হযরত মাওলানা শায়খ নূরুল ইসলাম পীর সাহেব বারইগ্রামী, দরগাহ মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলানা হুনাইদ আহমদ কিয়ামপুরী, সিলেট দারুস সালাম মাদরাসার শিক্ষাসচিব হযরত মাওলানা মাসুক আহমদ সালামী, মুফতি রেজাউল করীম আবরার, জালালাবদ ইমাম সমিতির সেক্রেটারী হযরত মাওলানা হুসাইন আহমদ। মুফতি সাইদ আহমদ।বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,