editor
প্রকাশিত: 1:24 PM, December 5, 2021
অনলাইন ডেস্ক
দারুণ ফর্মে থাকা করিম বেনজেমা চোট পেয়ে মাঠ ছাড়লেন শুরুর দিকেই। আর তাতে রিয়াল মাদ্রিদের আক্রমণের ধারও গেল কমে।
কিন্তু দ্বিতীয়ার্ধে দুই গোল করে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে দিল কার্লো আনচেলত্তির দল। এই জয়ে লা লিগার লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল লস ব্ল্যাঙ্কোসরা।
সোসিয়েদাদের মাঠে শনিবার রাতে ২-০ গোলে জিতেছে রিয়াল। লা লিগায় এই নিয়ে টানা ৬ ম্যাচ জিতল স্প্যানিশ জায়ান্টরা এবং অপরাজিত রইলো টানা ৮ ম্যাচ।
শুরুতে অবশ্য তেমন সুবিধা করতে পারছিল না রিয়াল। এর মধ্যে সপ্তদশ মিনিটে বেনজেমা পায়ে অস্বস্তি বোধ করায় নিজেই মাঠ ছাড়েন। এরপর ফরাসি ফরোয়ার্ডের বদলি নামেন দলে অনিয়মিত ইয়োভিচ। কিন্তু বেনজেমাকে হারিয়ে যেন খেই হারিয়ে ফেলে রিয়াল। ফলে প্রথমার্ধে তেমন ফলপ্রসূ আক্রমণ শানাতে পারেনি তারা।
বিরতির পর মাঠে নেমেই ছন্দ খুঁজে পায় রিয়াল। দ্বিতীয় মিনিটেই দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেন ভিনিসিউস জুনিয়র। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে ডি-বক্সের বাইরে থেকে ইয়োভিচকে পাস দিয়ে ভিতরে ঢুকে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফিরতি পাস পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের মালিক ভিনিসিয়ুসের গোল এখন ১০টি।
চাপ ধরে রেখে ৫৭তম মিনিটে ব্যবধান বাড়ায় রিয়াল। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে কাসেমিরো গোলমুখে বাড়ালে শেষ মুহূর্তে নিচু হয়ে হেডে লক্ষ্যভেদ করেন গত মৌসুমের সার্ব স্ট্রাইকার ইয়োভিচ। ২০২০ ফেব্রুয়ারির পর রিয়ালের জার্সিতে এটাই তার প্রথম গোল।
দুই গোলে এগিয়ে যাওয়ার পর রিয়াল কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে। আর তাতে সুযোগে চাপ বাড়ায় সোসিয়েদাদ। কিন্তু পুরো ম্যাচে গোলের উদ্দেশ্যে ১১টি শট নিয়েও সফল হতে পারেনি দলটি। আর রিয়ালের ১৩ শটের ৮টিই ছিল গোলমুখে।
১৬ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। এক ম্যাচ কম খেলা সেভিয়া ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। দিনের আরেক ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে দেওয়া রিয়াল বেতিস ৩০ পয়েন্ট নিয়ে আছে তালিকার তিনে। আর বার্সেলোনা আছে সাতে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,