editor

প্রকাশিত: 10:34 PM, March 17, 2022

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের পথসভা

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের পথসভা

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের পথসভা

আসছে মুসলমানদের প্রানপ্রীয় ধর্মীয় উৎসব সিয়াম সাধনার মাস পবিত্র রমজানুল মোবারক। রমজান মাস ধর্মপ্রান মুসলমানদের জন্য ইবাদতের মাস হলেও হোটেল রেস্টুরেন্টে কর্মরত শ্রমিকদের তা “মরার উপর খাঁড়া ঘা” হয়ে দাঁড়ায় কেননা রমজান আসলেই হোটেল রেস্টুরেন্ট মালিকরা রমজানের পবিত্রতার নামে হোটেল শ্রমিকদের রমজান মাসের কোনো বেতন বোনাস না দিয়ে বেআইনি ভাবে ছাঁটাই করেন। রমজান পরবর্তী সকলে সকলের পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করলেও হোটেল শ্রমিকদের ভাগ্যে ঈদ উদযাপন করা হয়ে উঠে না। বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে একজন শ্রমিকের যখন বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে উঠেছে সেখানে শ্রমিকদের বিনা বেতনে ছাঁটাই করা হচ্ছে। রমজানের অজুহাতে বিনা বেতনে শ্রমিক ছাঁটাই ও ঈদ বোনাসের দাবিতে প্রতিবছরের ন্যায় এবারও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এবং সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (১৬মার্চ) সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন শাহপরান থানা কমিটির উদ্যোগে চারটি পথসভা অনুষ্ঠিত হয়।

বিকেল ৫টা হতে ধারাবাহিকভাবে; পীরেরবাজার, শাহপরান গেইট, মেজরটিলা বাজার, টিলাগড় পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন শাহপরান থানা কমিটির সভাপতি মোঃ জয়নাল মিয়ার সভাপতিত্বে ও সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান সাজুর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী পটু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির অন্যতম নেতা শুভ আজাদ শান্ত, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির মিয়া, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী, কোষাধ্যক্ষ মুহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক বদরুল আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইমান আলী, শাহপরান থানা কমিটির সাংগঠনিক সম্পাদক সায়েদ মিয়া, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ,তালতলা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মোঃ সাহাব উদ্দিন সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ,সহ প্রমুখ।

বক্তারা আরো বলেন হোটেল সেক্টর বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমিক সেক্টর হওয়া সত্ত্বেও তা শিল্পে রূপান্তরিত না হওয়ায় তা ব্যাক্তি মালিকানাধীনে পরিচালিত হওয়ায় শ্রমিকের নূন্যতম অধিকারটুকুও নিশ্চিত হচ্ছে না, তাদের কাক ডাকা ভোর হতে গভীর রাত পর্যন্ত খাটুনি খেটেও নেই নিম্নতম মজুরি, নেই থাকা খাওয়ার নিশ্চয়তা,নেই পরিচয়পত্র, সার্ভিসবুক সহ শ্রমিকদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শ্রমিক শ্রেনীর ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম ছাড়া এসকল সমস্যার সমাধান হবে না। তাই সকল প্রকার অন্যায় ও অবিচারের বিরুদ্ধে শ্রমিক শ্রেনীকে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহবান জানান এবং আসন্ন রমজানে কোনো মালিক শ্রমিকদের বিনা বেতনে ছাঁটাই এবং ঈদ বোনাস না দিয়ে বিদায় করলে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এবং বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন এর নির্দেশনায় যেসকল কর্মসূচী আসবে তা সকলে সফল করার আহবান জানান এবং আগামী ২০ মার্চ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যেগে বর্তমানে যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্য বৃদ্ধি পেয়ে চলছে তার প্রতিবাদে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বিকেল ৪টায় সমাবেশ এবং রমজানের অজুহাতে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে (২৩ মার্চ) বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিকেল ৪টায় সিলেট কোর্ট পয়েন্টে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল ও সমাবেশ ও ২৮ মার্চ বিকেল ৪টায় ক্রীন ব্রীজের (দক্ষিণ পারে) জমায়েত হয়ে কদমতলী এলাকায় এবং ৩০মার্চ, বাবনা আঞ্চলিক কমিটির উদ্যেগে মিছিল ও সমাবেশ সফল করার আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট