editor
প্রকাশিত: 7:38 PM, September 1, 2021

জগন্নাথপুরে পহেলা সেপ্টেম্বর রানীগঞ্জ গণহত্যা দিবস পালিত
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
১৯৭১ সালের পহেলা সেপ্টেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর স্থানীয় দোসরদের সহায়তায় প্রাচীন ঐতিহ্যবাহী নৌ বন্দর হিসেবে খ্যাত কুশিয়ারা নদীর তীরে অবস্থিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে গণহত্যা চালায়। পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয় পুরো রানীগঞ্জ বাজার।
রানীগঞ্জ গণহত্যা দিবসে প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়ে আসছে। এর ধারাবাহিকতায় বুধবার পহেলা সেপ্টেম্বর সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রঙ্গনের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মো. সুন্দর আলী, পাইলগাঁও-রানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মো. হাফিজ উদ্দিন, সহকারী তহশিলদার মো. মোস্তাফা কামাল, অফিস সহায়ক নজরুল ইসলাম নাজির, রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বক্কর, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার ছেলে ফয়ছল আহমদ, সাংবাদিক গোলাম সারোয়ার, রানীগঞ্জ ইউনিয়ন অফিসের উদ্যোক্তা সিন্ধু মনি সরকার, যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধার ছেলে সাদ্দাম হোসেন মায়া, রানীগঞ্জ স্পোর্টি ক্লাবের সভাপতি সুলেমান মিয়া, রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক জায়েদ মিয়া সহ আরো অনেকেই।
এ দিকে রানীগঞ্জ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে ১ সেপ্টেম্বর রানীগঞ্জ শহীদ গাজী ফাউন্ডেশনের উদ্যোগে হাজী আরজু মিয়ার সভাপতিত্বে শহীদদের স্বরণে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রানীগঞ্জ আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি কাজী নজরুল ইসলাম নিজামী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রানীগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা শেখ আব্বাছ আলী, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাদির, আব্দুল মালিক মাষ্টার, আবুল কাশেম আকমল, আল আমিন ইসলাম ও ইসলাম উদ্দীন প্রমুখ। সভা শেষে একাত্তরের সকল শহীদ ও গাজীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও শিরনী বিতরণ করা হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট