editor
প্রকাশিত: 1:17 PM, September 15, 2021

সিলেটে করোনায় মৃত্যু ০৫ শনাক্ত ২৭ জন
নিজস্ব প্রতিবেদক
সিলেটে করোনাভাইরাসে সংক্রমণের হার পাঁচের নিচে নেমে এসেছে। যা গত প্রায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এদিকে, করোনাক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাওয়া গেছে এমন তথ্য।
ওই কার্যালয় জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে ৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ২৭ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ১২ জন ও হবিগঞ্জের ৩ জন রয়েছেন।
৮৭৪ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৪.৯২ ভাগ। গেল জুন মাসের মধ্যভাগ থেকে সিলেটে ধীরে ধীরে করোনার সংক্রমণ বাড়তে থাকে। জুলাই ও আগস্ট মাসেও সংক্রমণ ছিল ঊর্ধ্বমুখী। তবে সেপ্টেম্বরে সংক্রমণের হার কমছেই।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৮৫ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭৪৫ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৩০২ জন। সুনামগঞ্জের ৬২১০ জন, মৌলভীবাজারের৭৯৮৫ জন ও হবিগঞ্জের ৬৫৮৮ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে মারা গেছেন ৫ জন। ওসমানী হাসপাতালে ২ জনসহ সবাই সিলেট জেলাতেই মারা গেছেন।
বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৩৭ জন। এর মধ্যে ওসমানীতে ১১৪ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৪৬ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।
সিলেটে আরও ২৫৭ জন করোনা রোগী সুস্থ হয়ে ওঠেছেন। তাদেরসহ সুস্থতার সংখ্যা ৪৬ হাজার ৯৯১ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে ১১৫ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে