editor
প্রকাশিত: 7:12 PM, September 9, 2021
অনলাইন ডেস্ক
শক্তিশালী ভূমিকম্পের সময় মেক্সিকোর আকাশে দেখা গেছে রহস্যময় নীল আলো। কয়েকজন নেটিজেন টুইটারে ওই ভিডিও আপলোড করেছেন।
বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলের গুরেরো রাজ্যের সৈকত নিবাস আকাপুলকোর কাছে মঙ্গলবার গভীর রাতে ৭ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে অন্তত একজন মারা যায়। বেশ কয়েকটি বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়,একটি প্রধান মহাসড়কে পাথর পড়ে থাকতে দেখা যায়। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভূমিকম্পের কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আতঙ্কিত মানুষজন বাড়িঘর ছেড়ে রাস্তায় অবস্থান নেয়। সেসময় তারা আকাশে উজ্জ্বল নীল আলোর ঝলকানি দেখতে পান বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। রহস্যময় ওই আলো প্রায় মিনিটখানেক স্থায়ী ছিল বলে জানা গেছে।
নেটিজেনরা ওই আলোকে অভিহিত করেছেন পৃথিবীর শেষ সময়ের প্রতীক হিসেবে। যদিও রটগার্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ট্রয় শিনব্রট এই তত্ত্ব উড়িয়ে দিয়ে বলেছেন, ওই নীল আলো মোটেও পৃথিবীর শেষ সময়ের সতর্কবার্তা নয়। বরং ভূমিকম্পের সময় আকাশে এ ধরনের আলো প্রায়ই দেখতে পাওয়া যায়। এটা মোটেও বিরল কোনো ঘটনা নয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,