editor
প্রকাশিত: 9:00 PM, September 29, 2021
অনলাইন ডেস্ক
ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অনুশীলন ম্যাচ না খেলার সিদ্বান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। জানা যায়, জৈব-সুরক্ষা বলয় এবং দুবাইতে ছয় দিনের কোয়ারেন্টিনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের সিদ্ধান্ত অনুযায়ী ওমান থেকে আসা ব্যক্তিদের দুবাইতে বাধ্যতামূলক ছয় দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তা জানান, ওমান ‘এ’ দলের বিপক্ষে অনুশীলন খেলার জন্য ওমানের সাথে আলোচনা করেছিল করছে বাংলাদেশ। কিন্তু কোয়ারেন্টিন ইস্যুর কারণে শেষ মুহূর্তে আলোচনা বন্ধ হয়ে যায়।
বিশ্বকাপের আগে ১২ ও ১৪ অক্টোবর যথাক্রমে শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি আয়োজিত দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ দুটি ম্যাচই বিশ্বকাপের আগে বাংলাদেশের অনুশীলন লড়াই হবে। কিন্তু জৈব-সুরক্ষা পরিবেশে ওমানের মাস্কাটে অনুশীলন ক্যাম্প রয়েছে বাংলাদেশ দলের। বিশ্বকাপের জন্য ৩ অক্টোবর দেশ ছাড়বে টাইগাররা।
প্রথমে ওমানের উদ্দেশে রওনা হবে টাইগাররা। সেখানে একটি অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। এরপর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত বিশ্বকাপের জন্য দুটি অনুশীলন ম্যাচ খেলতে দুবাই যাবে মাহমুদুল্লাহ রিয়াদরা।
প্রস্তুতি ম্যাচ শেষে আবারো ওমানে ফিরবে বাংলাদেশ। সেখানে বাছাই পর্বের তিনটি ম্যাচ খেলবে টাইগাররা। বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, যৌথ আয়োজক ওমান ও পাপুয়া নিউগিনি।
১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। বাছাই পর্ব পেরোতে সক্ষম হলে মূল পর্ব বা সুপার টুয়েলভ-এ ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ছয় আসরের মাত্র একটি ম্যাচে জিতেছে বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুলের বিস্ফোরক ইনিংসের সুবাদে ২০০৭টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল তারা। এখন পর্যন্ত এটিই টাইগারদের একমাত্র জয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,