editor

প্রকাশিত: 5:44 PM, October 3, 2021

সুনামগঞ্জে শিশু কন্যা ও বৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু

সুনামগঞ্জে শিশু কন্যা ও বৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে পৃথক ঘটনায় এক শিশু কন্যা ও এক বৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃতরা হলো- জেলার দিরাই উপজেলার চরনার চর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের মালি হোসেনের ছেলে হায়াতুন মিয়া (৪৫) ও সুনামগঞ্জ সদর উপজেলার রামেশ্বরপুর গ্রামের জয়নাল মিয়ার শিশুকন্যা হাফসা খাতুন (৭)। আজ শনিবার (২ অক্টোবর) সকাল ১০টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- আজ শনিবার (২ অক্টোবর) সকালে জেলার দিরাই উপজেলার কালিয়ারগোটা হাওরে প্রতিদিনের মতো নৌকা নিয়ে মাছ শিকার করতে যায় জেলে হায়াতুন মিয়া ও তার সহযোগী ইসহাক মিয়াসহ অন্যান্যরা।

ওই সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং বজ্র পড়তে থাকে। তখন জেলেরা মাছ ধরা রেখে সবাই দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হয় বৃদ্ধ জেলে হায়াতুন মিয়া ও সহযোগী ইসহাক মিয়া। পরে ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা জেলে হায়াতুন মিয়াকে মৃত বলে ঘোষনা করেন। আর আহত জেলে ইসহাক মিয়াকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অপরদিকে গতকাল শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের মাহমুদপুর নামকস্থানে রাস্তা পারাপারের সময় শিশুকন্যা হাফসা খাতুনকে সিলেটগামী একটি পিকআপ ধাক্ষা দেয়। এঘটনায় ওই শিশুকন্যা ছিটকে রাস্তায় পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে এলাকার লোকজন ধাওয়া করে পিকআপ আটক করে। কিন্তু ঘাতক চালক পালিয়ে যায়। এখবর পেয়ে পুলিশ এসে শিশুকন্যার লাশ ও পিকআপ উদ্ধার করে। শিশু হাফসা খাতুন তার নানার বাড়িতে বেড়াতে এসে সড়ক দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু বরন করার কারণে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

দিরাই থানার ওসি আজিজুর রহমান ও শান্তিগঞ্জ উপজেলার জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ সাংবাদিকদের পৃথক ঘটনায় ২জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৩/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট