editor

প্রকাশিত: 6:01 PM, October 16, 2021

রোববার থেকে কাবায় শতভাগ মুসল্লি

রোববার থেকে কাবায় শতভাগ মুসল্লি

অনলাইন ডেস্ক
মহামারি করোনা কিছুটা নিয়ন্ত্রণে আসায় ও বিশ্বের প্রায় সব দেশে কয়েকশ কোটি মানুষ টিকা পাওয়ায়, এবার মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আগের মতো মুসল্লিদের দিয়ে পুরোপুরি ধারণের অনুমোদন দিয়েছে সৌদি সরকার।

শুক্রবার (১৫ অক্টেবার) সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশক্রমে স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

সৌদি গেজেটের খবরে জানা যায়, রোববার (১৭ অক্টোবর) থেকে করোনা টিকার ডোজ সম্পন্ন করা মুসল্লিরা স্বাভাবিক পরিস্থিতির মতো মসজিদুল হারাম ও মসজিদে নববিতে আসতে পারবেন। তবে মুসল্লিদের ইমিউনিটি পরিস্থিতি নিশ্চিত করে ‘তাওক্কালনা’ অ্যাপের মাধ্যমে অনুমোদন নিতে হবে। তাছাড়া মসজিদের ভেতর মুসল্লি ও কর্মীদের মাস্ক পরার বাধ্যবাধকতা আগের মতোই থাকছে।

করোনার কারণে দীর্ঘ দেড় বছর পর তা স্বাস্থ্যবিধি শিথিল করল সৌদি আরব। ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি ওমরাহ পালনে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়।

করোনাকালে স্বাস্থ্যবিধি বিষয়ক সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা-

• খোলা জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে আবদ্ধ স্থানে মাস্ক পরা জরুরি

• করোনা টিকা নেওয়া ব্যক্তিদের জন্য করোনা বিষয়ক বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তা হলো

• মসজিদুল হারাম ও মসজিদে নববির পূর্ণ ধারণক্ষমতা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। তবে সেখানকার কর্মী ও দর্শনার্থীদের সব সময় মসজিদের সর্বত্র মাস্ক পরা থাকতে হবে। এদিকে মসজিদুল হারামে ওমরাহ ও নামাজ এবং মসজিদে নববির রওজা শরিফ জিয়ারতের জন্য ‘ইতামারনা’ বা ‘তাওয়াক্কালনা’ অ্যাপের মাধ্যমে আগের মতো নিবন্ধন করতে হবে।

• সরকারি অফিস, বিবাহের হল, রেস্তোরাঁ, গণপরিবহন, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র ও সিনেমা হলে সামাজিক দূরত্ব পালন না করে পূর্ণ ধারণ ক্ষমতা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।

• বিয়ে বা যেকোনো অনুষ্ঠানে উপস্থিতির সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়। তবে অবস্থার গুরুত্ব বিবেচনায় সতর্কতামূলক বিধিনিষেধ পালনের অনুরোধ করা হয়।

• ২নং ধারায় উল্লিখিত সব সুযোগ-সুবিধা ও কার্যক্রমের অংশ নিতে করোনা টিকার ডোজ সম্পন্ন করতে হবে। আর ‘তাওায়াক্কালনা’ অ্যাপে যাদেরকে অন্তর্ভূক্ত করা হয়নি বা বাদ দেওয়া হয়েছে তারা মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনেই এসব কার্যক্রমে অংশ নেবে।

• যেসব স্থানে অ্যাপের সাহায্যে যাচাই-বাছাই করা যাবে না সেখানে শারীরিক দূরত্ব ও মাস্ক পরা অব্যাহত থাকবে।

• ২নং ধারায় উল্লিখিত সব কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিরোধমূলক সব প্রটোকল প্রস্তুত করতে জনস্বাস্থ্য কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএসএস/১৬/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,