editor
প্রকাশিত: 4:13 PM, April 1, 2021
অনলাইন ডেস্ক
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ ১০৪ জনের বিরুদ্ধে মুরগির খামারে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মামলা করা হয়েছে।বুধবার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসলেম উদ্দিন মিজানুরের আদালতে মামলা করেছেন মেয়র মির্জা কাদেরের অনুসারী আবদুল কাইয়ুম। আদালত মামলাটি গ্রহণ করে নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেনবাদীপক্ষের প্রধান আইনজীবী শংকর দে এ তথ্য নিশ্চিত করেছেনতিনি বলেন, সংশ্লিষ্ট থানা মামলা গ্রহণ না করায় বাদী আদালতে মামলা করতে বাধ্য হয়েছেনআদালত সূত্র জানায়, বুধবার কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ ১০৪ জনের নাম দিয়ে ও ৭০ জনকে অজ্ঞাত আসামি করে আদালতে আরেকটি মামলা করেছেন মির্জা কাদেরের অনুসারী চরহাজারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবদুল কাইয়ুম।আদালতে করা মামলায় প্রধান আসামিরা হচ্ছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগিনা ফখরুল ইসলাম রাহাত, চরএলাহীর চেয়ারম্যান আবদুর রাজ্জাক ওরফে কানা রাজ্জাক, মুছাপুরের চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীনসহ ১০৪ জন।মামলায় উল্লেখ করা হয়, এ আসামিরা সোমবার রাতে ২টা ৫০ মিনিটে মুরগির ফার্মে আগুন দিয়ে ফার্ম থেকে ছয়টি সিএনজিচালিত অটোরিকশা লুট করে নিয়ে যায়। এ সময় শোর চিৎকার করে লোকজন ঘটনাস্থলে গেলেও আসামিদের বাধার মুখে আগুন নেভাতে পারেনি।বাদী নিজে ও সাক্ষীরা আগুনের লেলিহানে আসামিদের দেখেছেন। এ অগ্নিকাণ্ডে ও লুটপাটে তার ৩২ লাখ ৯১ হাজার ৮০০ টাকার ক্ষতি হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে নোয়াখালী পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
অনলাইন ডেস্ক (রিপা-21)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,