editor
প্রকাশিত: 6:51 PM, November 11, 2021
অনলাইন ডেস্ক
কৃষিখাতে সহযোগিতা ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে ২০২২ সালের প্রথম দিকে বাংলাদেশে ট্রেড মিশন পাঠাবে ডাচ সরকার। বুধবার নেদারল্যান্ডের দ্য হেগে সে দেশের ফরেন ট্রেড ও ডেভেলপমেন্ট কোঅপারেশন মিনিস্টার টম ডি ব্রুইন এবং বাংলাদেশের কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক এর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ডাচ মিনিস্টার এ কথা জানান।
ডাচ মিনিস্টার টম ডি ব্রুইন বলেন, উভয় দেশের বেসরকারি খাতকে সংযুক্ত করে খাদ্য,পানি ও এনার্জি বিষয়ে সম্পর্ক জোরদার করা হবে। এক্ষেত্রে দুদেশের দূতাবাস প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও ট্রেড মিশনে সহায়তা প্রদান করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১২ বছরে দানাজাতীয়, শাকসবজি, ফলমূল এবং উচ্চমূল্যের ফসলসহ কৃষিক্ষেত্রে বাংলাদেশের বিস্ময়কর অর্জন এসময় কৃষিমন্ত্রী তুলে ধরেন। বলেন, বাংলাদেশে এখন ডাচ জ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও সমাধান দরকার। আমরা উইন উইন ভিত্তিতে এই সহায়তা চাই। কৃষিমন্ত্রী নেদারল্যান্ডে কৃষিখাতে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি বাড়ানোরও অনুরোধ করেন।
এছাড়া, মধ্যম আয়ের দেশ হিসাবে উন্নীত হওয়ার পরেও ইইউতে বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য অগ্রাধিকারমূলক বাণিজ্য অব্যাহত রাখার জন্য ডাচ সহায়তা কামনা করেন কৃষিমন্ত্রী। এসময় ডাচ মন্ত্রী বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। অনেক সীমাবদ্ধতা ও জটিলতার মধ্যেও বাংলাদেশ সরকার রোহিঙ্গাদেরকে অব্যাহতভাবে যে বিরল মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছে- কৃষিমন্ত্রী তা বিস্তারিতভাবে ডাচ মন্ত্রীকে জানান। কৃষিমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে ন্যায়বিচার ও জবাবদিহিতার জন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ডাচদের অব্যাহত সমর্থন কামনা করেন। বৈঠকে উভয়মন্ত্রী আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বাংলাদেশ-নেদারল্যান্ডস কৃষি সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। পরে কৃষিমন্ত্রী নেদারল্যান্ডের কৃষি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার গ্রুয়েটের সাথে বৈঠকে মিলিত হন।
বৈঠকে কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বাংলাদেশে সাপ্লাই চেইন স্থাপন, যান্ত্রিকীকরণ ও আধুনিক প্যাকিং হাউজ নির্মাণে ডাচ সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, কৃষিখাতে নেদারল্যান্ডের নিকট সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং সমন্বিত সমাধান রয়েছে, তাই বাংলাদেশ যেকোনো ধরনের সহযোগিতাকে স্বাগত জানাবে। তিনি ডাচ উপমন্ত্রীকে কৃষিতে ডাচ আন্তর্জাতিক সহযোগিতার মধ্যে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। ড. রাজ্জাক বাংলাদেশে সাপ্লাই চেইন স্থাপনের জন্য ডাচ উপমন্ত্রীকে আহ্বান জানান। দুই দেশের বেসরকারি খাতকে সুবিধা দিতে বাংলাদেশ সরকারের পুরোপুরি প্রস্তুতির কথাও এসময় জানান কৃষিমন্ত্রী।
যান্ত্রিকীকরণ ত্বরান্বিত করতে কৃষিমন্ত্রী বাংলাদেশে এগ্রো ইনোভেশন ল্যাব নির্মাণের জন্য ডাচ বেসরকারি খাতকে আমন্ত্রণ জানান। এছাড়া, ঢাকায় বিমানবন্দরের কাছে উচ্চমানের স্টোরেজ সুবিধা নির্মাণে সম্পৃক্ত হতে ডাচ পক্ষকে আমন্ত্রণ জানান। ডাচ উপমন্ত্রী এ বিষয়ে একটি প্রস্তাব জমা দিতে বলেন। ডাচ উপমন্ত্রী খাদ্য উৎপাদনে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, সব ধরনের নিয়মকানুন এবং সার্টিফিকেশন কঠোরভাবে মেনে ফুড ও সাপ্লাই চেইনের উন্নয়ন করতে পারলে তা বাংলাদেশের কৃষি ও খাদ্য খাতকে আমূল বদলে দিবে।
সরকারি ও প্রাইভেট সেক্টরকে সম্পৃক্ত করে কৃষিখাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি। সাক্ষাৎকালে নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: রুহুল আমিন তালুকদার, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ এবং সফররত ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
1 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
2 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
2 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
6 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 8 শুক্রবার (২১
3 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
4 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)