editor
প্রকাশিত: 12:42 PM, July 20, 2021
তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথিমধ্যে পাঠলাই নদীতে বাল্কহেড ও স্পিডবোডের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনায় জোসনা বেগম (৩২) নামে এক নারী ও তার কিশোরী মেয়ে রুমি (৮) নিহত হয়েছে।
গতকাল সোমবার (১৯ জুলাই) বিকালে বাণিজ্যকেন্দ্র বাদাঘাট বাজার হতে ঈদের কেনাকাটা শেষে আটজন যাত্রীবাহী একটি স্পিডবোট বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়ানা হয়।একপর্যায়ে পাঠলাই নদী তীরে আবস্থিত বালিয়াঘাট (বিজিবি) ক্যাম্পের সামনে পৌঁছালে অপর প্রান্ত থেকে ছুটে আসা পাথরবাহী একটি বাল্কহেড ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোসনা বেগম (৩২) উপজেলার সদর ইউনিয়নের রতন শ্রী গ্রামের বুরুজ মিয়ার স্ত্রী ও তাঁর কিশোরী কন্যা রুমি (৮)।এই দুর্ঘটনায় আরো এক মহিলাকে গুরুতর অবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান,বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষের দুর্ঘটনায় ৮জন যাত্রী স্পিডবোট হতে পাঠলাই নদীতে ডুবে যান।ডুবে যাওয়া আটজনের মধ্যে ৬ জন সাতঁরিয়ে কিনারায় উঠলেও জোসনা বেগম ও তার কিশোরী কন্যা তীরে উঠতে পারেননি।ডুবে যাওয়ার কয়েক ঘন্টা পর মা-মেয়েকে উদ্ধার করেছেন স্থানীয়রা।এ মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকা জুরে শোকের ছায়া নেমে এসেছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল লতিফ (তরফদার) এ দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২০জুলাই/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।