editor
প্রকাশিত: 6:42 PM, June 13, 2021
অনলাইন ডেস্ক
চীন থেকে সিনোফার্মের ছয় লাখ উপহারের টিকার দ্বিতীয় চালানটি ঢাকায় এসেছে। বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি প্লেন টিকা নিয়ে বেইজিং এয়ারপোর্ট থেকে ঢাকায় পৌঁছায়।
রোববার (১৩ জুন) বিকেলে ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানায়।
ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ছয় লাখ উপহারের টিকা বেইজিং এয়ারপোর্টে বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি প্লেন ঢাকার পথে রওয়ানা দেয়। রোববার বিকেলে এই টিকা ঢাকায় পৌঁছে।
সূত্র জানায়, চীনা টিকার সঙ্গে বেশ কিছু মেডিক্যাল সামগ্রীও ঢাকায় এসেছে। চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আওয়ামী লীগকে এসব মেডিক্যাল সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
বিমান বাহিনীর ২৬ জন এয়ার ক্রু ও সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধি শনিবার (১২ জুন) চীনে টিকা আনতে যান। উইং কমান্ডার মো. হাবিবুর রহমান শেখ মুর্তাজা গালিব দু’টি প্লেনের মিশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে গত ১২ মে চীন প্রথম দফায় পাঁচ লাখ টিকা উপহার দেয়। এ নিয়ে দুই দফায় বাংলাদেশকে ১১ লাখ টিকা উপহার দিলো চীন। বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, সিনোফার্ম ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত চুক্তি চূড়ান্ত প্রায়। আর এক সপ্তাহের মধ্যেই সিনোফার্মের টিকা কেনার চুক্তির আলোচনা শুরু হবে।
ডিএসএস/১৩জুন/২০২১/রেদওয়ান
আমাদের ইউটিউব:-
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,