editor
প্রকাশিত: 3:20 PM, June 15, 2021
অনলাইন ডেস্ক
বাংলাদেশ এবং আরো ছয় দেশ থেকে আগত যাত্রীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ফিলিপাইন। বাকি ছয় দেশ হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। আগামী ৩০ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে সোমবার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র হ্যারি রক।
হ্যারি রকের বরাতে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, দ্রুত সংক্রমণ ঘটানো করোনাভাইরাসের ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়া রুখতে এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।
মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা জানিয়েছে- ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার প্রেক্ষাপটে ২৯ এপ্রিল ফিলিপাইন প্রথম ভারতীয়দের উপর ভ্রমণ সতর্কতা জারি করে। এরপর ০৭ মে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং পাকিস্তানিদেরও ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়ে। তারপর ১৫ মে ওমান ও আরব আমিরাতকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
উল্লেখ্য, ফিলিপাইনে করোনাক্রান্ত হয়ে প্রায় ২৩ হাজার মানুষ মারা গেছেন।
ডিএসএস/১৫জুন/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।