editor
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, জুন ৩০, ২০২১
অনলাইন ডেস্ক
কানাডার ওন্টারিওতে ইসলামবিদ্বেষী এক শ্বেতাঙ্গ বর্ণবাদী গাড়িচাপা দিয়ে একটি মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যার কয়েক সপ্তাহ পর এবার সাসক্যাচুয়ানে এক মুসলিম যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে।
দাড়ি রাখায় এবং ইসলামি পোশাক পরায় সাসক্যাচুয়ান প্রদেশের সাসকাতুন শহরে দুই অজ্ঞাত বর্ণবাদী সন্ত্রাসী পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদ কাশিফ (৩২) নামে এক মুসলিম অভিবাসীকে ব্যঙ্গ-বিদ্রূপ ও ছুরিকাঘাত করেছে। খবর দ্যা ডনের।
শুক্রবার সন্ধ্যায় বাড়িতে ফেরার সময় হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করার সময় চিৎকার করে বলেন, আপনি কেন এই পোশাক পরেছেন? আপনি এখানে কেন? আপনার দেশে ফিরে যান। আমরা মুসলমানদের ঘৃণা করি।
তারা ওই মুসলিম যুবককে- আপনি দাড়ি রেখেছেন কেন? এ কথা বলে তার দাড়ির একটি অংশ কেটে দিয়েছে। পরে তার বাহুতে ছুরিকাঘাত করে। এতে তার ক্ষত স্থানে ১৪টি সেলাই লেগেছে।
এ সময় পাশেই আরেকজন হামলাকারীদের নিয়ে পালিয়ে যেতে গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন বলে পুলিশকে জানান কাশিফ।
সাসকাতুন শহরের মেয়র সার্লি ক্লার্ক এক বিবৃতিতে এ ঘটনাকে ভয়ানক ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।
এতে তিনি আরও বলেন, যে বর্ণবাদীরা সমাজে ইসলামভীতি, ঘৃণা ও বর্ণবিদ্বেষ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
২০ বছর আগে কাশিফ কানাডায় আসেন। ৩-৮ বছর বয়সি তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে এখন তিনি বেশ আতঙ্কে আছেন।
জুনের ৬ তারিখে পাকিস্তানি বংশোদ্ভূত আরেকটি পরিবারকে ইচ্ছে করে গাড়িচাপা দেয় এক শ্বেতাঙ্গ বর্ণবাদী চালক।পুলিশের কাছে তিনি এক কথা অকপটে স্বীকারও করেন।
ডিএসএস/৩০/জুন/২০২১/রেদওয়ান
5 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ
7 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
1 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
3 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
3 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
8 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
7 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
3 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল