admin
প্রকাশিত: 6:31 PM, June 30, 2021

শতভাগ প্রনোদনা প্রাপ্তিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সম্মাননা স্মারক প্রদান।
নিজস্ব প্রতিবেদক
করোনা ঝুঁকিতে জীবনবাজি রেখে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শতভাগ নার্সিং কর্মকর্তাকে প্রনোদনা প্রদান করা হয়েছে।
এই প্রনোদনা প্রাপ্তিতে সহায়তা ও বিভিন্ন সময় নার্সিং কর্মকর্তাদের দু:সময়ে পাশে দাঁড়ানোর জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সিদ্দিকা আক্তার, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান, ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়কে সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ বুধবার নিজ নিজ অফিসে সংশ্লিষ্টদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতৃবৃন্দ।
বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের ঢাকাস্থ বাসভবনে গিয়ে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। এসময় উপস্থিত ছিলেন- মন্ত্রীর সহকারী একান্ত সচিব ইমদাদ হক ও মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম চৌধুরী জুয়েল।

শতভাগ প্রনোদনা প্রাপ্তিতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সিদ্দিকা আক্তারকে বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সম্মাননা স্মারক প্রদান।
পরে বিএনএ কর্মকর্তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারের অফিসে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও শৃঙ্খলা) উপ সচিব মো. নাসির উদ্দিন, পরিচালক (শিক্ষা) উপসচিব মো. রশিদুল মান্নাফ কবির, বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক সোলেমান আহমদ, সমাজকল্যান বিষয়ক সম্পাদক আবদুল খালিক, বিএনএ সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল শাখার সভাপতি মাসুদ আহমদ খান।

শতভাগ প্রনোদনা প্রাপ্তিতে সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমানকে বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সম্মাননা স্মারক প্রদান।
এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমানের ঢাকাস্থ বাসায় গিয়ে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিএনএ কর্মকর্তারা।

শতভাগ প্রনোদনা প্রাপ্তিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারকে বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সম্মাননা স্মারক প্রদান।
এদিকে, বুধবার দুপুরে বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিনের নেতৃত্বে নার্সিং নেতৃবৃন্দ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার ও উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়ের হাতেও তুলে দেন সম্মাননা ক্রেস্ট। এসময় হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারি পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম, সেবা তত্ত্বাবধায়ক রেনোয়ারা আক্তার, উপ সেবা তত্ত্বাবধায়ক রিনা আক্তার, নার্সিং সুপারভাইজার বদরুননেসা ও শিখা বালা দেব, বিএনএ উপদেষ্টা জসীম উদ্দিন সরকার উপস্থিত ছিলেন।

শতভাগ প্রনোদনা প্রাপ্তিতে ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়কে বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সম্মাননা স্মারক প্রদান।
এছাড়াও নার্সিং কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- রওশন আরা বেগম, পুরবী রানী দেব, সোনিয়া বেগম বেলী, সুমন দেব, তাইয়েবুনা আক্তার, আনোয়ারা খাতুন, চামেলী রেজিনা পালমা, সিক্তা রানী দে, মোছা. কনক লতা, সমীর চন্দ্র দাস, একরামুল হক, আওলাদ হোসেন মাসুম, মো. আসাদুর নুর তারেক, শান্ত চৌধুরী, মো. জাহেদ আহমেদ, মো. জাফর ইকবাল, মো. জাকির হোসেন, মো. এনায়েত আলামীন, মোস্তাক আহমদ, মো. আব্দুর রহমান, সাথী আচার্য্য, টিংকু আচার্য্য ও সবুজ দাস প্রমুখ।
ডিএসএস/৩০/জুন/২০২১/নুরুল
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
8 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
7 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 শুক্রবার (২১
8 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
1 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)