editor

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১

‘ফেক আইডি’র তামিলাকেই জীবনসঙ্গী করলেন ফুটবলার

‘ফেক আইডি’র তামিলাকেই জীবনসঙ্গী করলেন ফুটবলার

3

অনলাইন ডেস্ক
ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট এক সুন্দরী তরুণীর। রিকোয়েস্ট গ্রহণ করে ম্যাসেঞ্জারে টুকটাক আলাপন।এভাবেই চলতে থাকে কিছু দিন। প্রোফাইলে তরুণীর ছবি দেখে বিশ্বাসই হয়নি যে এটি তার ছবি।  ভাবতেন ফেক আইডিজুড়ে গেছে তার ফ্রেন্ডলিস্টে। তবু নাছোড়বান্দা তরুণী। প্রথমে বন্ধুত্ব, পরে প্রণয়। এভাবে ছয় বছর প্রেমের পর অবশেষে দুই হাত চার হয় দুজনার। ঘটনাটি কোনো সিনেমা বা নাটকের নয়। জাতীয় দলের মিডফিল্ডার সোহেল রানার জীবনের। ফেক আইডি ভেবে সৌজন্যবোধে চ্যাট করে যাওয়া ওপাশের মানুষটিই আজ তার স্ত্রী। ফুটবলার সোহেল রানার স্ত্রীর নাম তামিলা। রোববার ছয় বছরের প্রেমের পূর্ণতা দিলেন সোহেল-তামিলা জুটি। এদিন দুপুরেধানমণ্ডির এক মসজিদে বিয়ের কাজটি সারেন তারা।পরে ধানমণ্ডির এক রেস্তোরাঁয় দুজনের পরিবারের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিয়ের অনুষ্ঠান। একে অপরের সঙ্গে কবে কীভাবে দেখা হয়েছিল? সেই ইতিহাসও সিনেমাটিক। নববধূ তামিলা শোনালেন সেই রোমান্টিক গল্প।বললেন, আমি ফুটবলপাগল। ২০১৫ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল খেলা দেখতে মাঠে যাই। সেদিন ১১ ফুটবলারের মধ্যে সোহেলের খেলা আলাদাভাবে ভালো লেগেছিল। পরে ফেসবুকে খুঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই।  ছয় বছর পর আমি তার স্ত্রী।’স্মৃতির পাতা ঘেঁটে সোহেল রানা জানান, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি ওই ম্যাচটি ছিল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। আমরা মালয়েশিয়ার বিপক্ষে খেলেছি। ৩–২ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় বাংলাদেশের। অবশ্য সেদিন দল হারলেও তামিলার মন জিতে নিয়েছিলেন সোহেল রানা।সেদিন চোখাচোখি না হলেও তামিলার মন ছুঁয়ে দেন সোহেল রানা। পরে এক রেস্তোরাঁয় চোখে চোখ রাখতেই তামিলার প্রেমে পড়েন এই ফুটবলার।সোহেল বলেন, ‘ওর আইডিকে ফেক মনে হতো আমার। কিন্তু প্রচুর মেসেজ আসায় শেষ পর্যন্ত সাড়া দিই। ও দেখা করতে বলে। ধানমণ্ডির এক রেস্তোরাঁয় প্রথম দেখা করি। প্রথম দিনই ওকে ভালো লেগে যায় আমার।’

2

S/H(Ripa-6)

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

2 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

5 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

4 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

8 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 1 বৃহস্পতিবার

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

2 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

3 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

1 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

7 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়

1
7