editor
প্রকাশিত: 2:32 PM, July 12, 2021
অনলাইন ডেস্ক
রাশিয়ার সোচি শহরে আজ শুরু হচ্ছে ফিদে বিশ্বকাপ দাবা। পুরুষ ও নারী- দুই বিভাগে বাংলাদেশের হয়ে অংশ নেবেন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ দলের প্রতিনিধি হিসেবে, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান জোন ৩.২ চ্যাম্পিয়ন হিসেবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবায় এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন জোন-৩.২ মহিলা চ্যাম্পিয়ন হিসেবে ফিদে মহিলা ওয়ার্ল্ড কাপ দাবায় অংশ নিচ্ছেন। ফিদে ওয়ার্ল্ড কাপ দাবার প্রথম রাউন্ডে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ প্যারাগুয়ের গ্র্যান্ড মাস্টার ডেলগাডো রমিরেজ নেয়ুরিজের ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ইরানের গ্র্যান্ড মাস্টার ইদানি পোওয়ার সঙ্গে খেলবেন। অন্যদিকে ফিদে মহিলা ওয়ার্ল্ড কাপ দাবার প্রথম রাউন্ডে আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন আমেরিকার আন্তর্জাতিক মাস্টার ও মহিলা গ্র্যান্ড মাস্টার ইয়েপ ক্যারিসসার সঙ্গে বোর্ডে লড়বেন। প্রথম রাউন্ডে প্রত্যেকে দু’টি খেলায় অংশ নেবেন। একটি সাদা ঘুঁটি নিয়ে এবং একটি কালো ঘুঁটি নিয়ে। প্রথম রাউন্ডের ফলাফল সমান হলে র্যাপিড ও ব্লিটজ দাবার মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের বিজয়ী নির্ধারিত হবেন।
ফিদে ওয়ার্ল্ড কাপ দাবায় ২০৬ জন এবং ফিদে মহিলা ওয়ার্ল্ড কাপ দাবায় ১০৩ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,