editor

প্রকাশিত: 1:58 PM, July 17, 2021

সুনামগঞ্জে মাইক্রোবাস,নগদ টাকা ও গাঁজার চালান সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জে মাইক্রোবাস,নগদ টাকা ও গাঁজার চালান সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে মাইক্রোবাস, নগদ টাকা ও গাঁজার চালানসহ ৪ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- জেলার ছাতক উপজেলার পীরপুর গ্রামের মৃত হাসন আলীর ছেলে সাইফুর রহমান সেলিম (৩৩), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শিদলপুর গ্রামের আব্দুল মোতালিবের ছেলে মোঃ মঞ্জুর হোসেন (৩৮), বি.বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কেশবপুর গ্রামের মোঃ আক্রাম আলীর ছেলে আক্তার মিয়া (১৯) ও এয়ারপোর্ট থানার পাঠানটুলা এলাকার মৃত রানা মিয়ার ছেলে মোঃ কামাল মিয়া (২৮)।

আজ শনিবার (১৭ জুলাই) বেলা ১১টায় গ্রেফতারকৃত ৪ মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাঘারে পাঠানো হয়েছে।

র‌্যাব ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার সিঞ্চন আহমদের নেতৃত্বে জেলার ছাতক উপজেলার পীরপুর গ্রামের মাদক ব্যবসায়ী সাইফুর রহমান সেলিমের বসতবাড়িতে অভিযান চালিয়ে ২০কেজি ৭শ গ্রাম গাঁজা ও নগদ ২০হাজার টাকাসহ বহিরাগত মাদক ব্যবসায়ী মঞ্জুর হোসেন, আক্তার মিয়া, কামাল মিয়া ও সাইফুর রহমানকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পাঁচারের কাজে ব্যবহার করা একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়। এরপর রাতেই গ্রেফতারকৃত ৪ মাদক ব্যবসায়ীদেরকে ছাতক থানায় হস্তান্তর করা হয়।

ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন এঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন- গ্রেফতারকৃত ৪জনের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

 

ডিএসএস /১৭ জুলাই ২০২১ / রেদওয়ান

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।