editor

প্রকাশিত: 2:21 PM, July 20, 2021

সুনামগঞ্জে সতীনের মেয়েকে ধর্ষন: সৎ মা গ্রেফতার

সুনামগঞ্জে সতীনের মেয়েকে ধর্ষন: সৎ মা গ্রেফতার

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে সতীনের স্কুল পড়–য়া মেয়েকে ধর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলায় সৎ মাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম- জুনু বেগম (৩৫)। তিনি জেলার সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর সদরগড় গ্রামের সিরাজ মিয়ার ২য় স্ত্রী। গতকাল সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় আদালতের মাধ্যমে সৎ মাকে কারাঘারে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে রোববার (১৮ জুলাই) রাত ১১টায় জেলার ছাতক উপজেলার কালারুখা ইউনিয়নের বোবরাপুর গ্রামে অভিযান চালিয়ে সৎ মা জুনু বেগমকে গ্রেফতার করে পুলিশ। ওই সময় সৎ মা জুনু বেগমকে পুলিশের হাত থেকে ছিনতাই করার চেষ্টা চালায় পরকিয়া প্রেমিক ও তার বাহিনীর সদস্যরা। এর আগে গত বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে সৎ মা জুনু বেগম তার স্বামী সিরাজ মিয়াকে চায়ের সাথে নেশা পান করিয়ে অজ্ঞান করে তার স্কুল পড়–য়া মেয়েকে জোরপূর্বক সুনামগঞ্জ থেকে সিলেটে নিয়ে যায়। এরপর ঐদিন রাত ১২টায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ সংলগ্ন মা আবাসিক হোটেলের ৩য় তলার একটি কক্ষে সৎ মা জুনু বেগমের পরকিয়া প্রেমিক মাহমদ আলীকে দিয়ে জোরপূর্বক ধর্ষন করায়।

এঘটনার প্রেক্ষিতে ধষিতা কিশোরীর খালা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন ২০২০ এর ৭,৯ (১) ও ৩০ধারায় সুনামগঞ্জ আদালতে মামলা নং ১৯৪/২০২১ দায়ের করেন। পরে বিজ্ঞ আদালত এই মামলাটি এফআইআর করে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সুনামগঞ্জ সদর থানার পুলিশকে নির্দেশ দেন। এই মামলায় জেলার ছাতক থানার কালারুখা ইউনিয়নের বোবরাপুর গ্রামের আছমত আলীর লম্পট ছেলে মাহমদ আলী (৩৫) ও একই গ্রামের মৃত মুসলিম আলীর মেয়ে সৎ মা জুনু বেগম (৩৫)সহ তাদের কয়েকজন সহযোগীকে আসামী করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ সহিদুর রহমান এঘটনা সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন- স্কুলছাত্রী ধর্ষন মামলার আসামী সৎ মা জুনু বেগমকে কারাঘারে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২০জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।