editor
প্রকাশিত: 5:48 PM, August 9, 2021
অনলাইন ডেস্ক
২২ দিন বয়সী নিজের সন্তানকে পানিতে ফেলে হত্যার পর অলৌকিক গল্প সাজানো মা সাবিকুন্নাহার এখন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে। গত শুক্রবার গভীর রাতে সাবিকুন্নাহার তার নিজ সন্তান নাঈম মিয়াকে বাড়ির সামনে ফেলে হত্যা করে। পরদিন লাশ উদ্ধার করে পুলিশ। পরে রবিবার পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল ঘটনা।
ময়মনসিংহের তারাকান্দায় উপজেলার বিসকা ইউনিয়নের লালমা গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্বামী হুমায়ুন মিয়ার করা মামলায় রবিবার বিকালে নবজাতক হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবিকুন্নাহার।
তারাকান্দা থানা পুলিশ জানায়, সন্তান জন্মের ২২ দিন হলেও বুকে দুধ না আসায় খাওয়াতে পারেননি মা সাবিকুন্নাহার। বেশিরভাগ সময় তার সন্তানকে নিজেদের কাছেই রাখতেন দাদা-দাদি, দেখাশোনাও তারাই করতেন। সন্তানকে বুকের দুধ না খাওয়াতে পারা ও আদর করতে কাছে না পাওয়ার হতাশা থেকেই রাতের আঁধারে সন্তানকে পুকুরে ফেলে দেন সাবিকুন্নাহার।
পুলিশ আরও জানায়, মা সাবিকুন্নাহার নিজেকে বাঁচানোর জন্য একটি অলৌকিক গল্পও সাজায়। পানিতে ফেলে দিয়ে বলে, সাদা শাড়ি পড়া দুই নারী গভীর রাতে দরজায় শব্দ করে ডাকতে থাকে। তারা বলতে থাকেন- ‘তোর ছেলেকে দে, পানি খাওয়াব।’ ছেলেকে কোলে দেওয়ার পর দুই নারী বলেন, ‘তোর ছেলেকে এখনই দিয়ে যাব।’ এরপর শিশুটিকে নিয়ে চলে যায় দুই নারী। অনেক সময় পেরিয়ে গেলেও ছেলেকে নিয়ে না ফেরায় চিৎকার শুরু করেন তিনি।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, রবিবার দুপুর পর্যন্ত ব্যাপক জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত সাবিকুন্নাহার জবানবন্দি দেন। নিজের সন্তানকে হত্যার দায় স্বীকার করার পর আদালতের নির্দেশে সাবিকুন্নাহারকে কারাগারে পাঠানো হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৯/আগষ্ট/২০২১/রেদওয়ান
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের