editor
প্রকাশিত: 3:25 PM, August 19, 2021
অনলাইন ডেস্ক
প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) আর থাকতে মন চাইছে না কিলিয়ান এমবাপ্পের।
পিএসজির সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহ নেই এই ফরাসি ফরোয়ার্ডের।
ইতালিয়ান পত্রিকা লা গ্যাজেত্তা দেল্লো স্পোর্তে বলা হয়েছে— পিএসজিতে লিওনেল মেসির আগমণে বিরক্ত এমবাপ্পে। কারণ তিনি এখন আর পিএসজির মূল খেলোয়াড় নন। মেসির ছায়ায় ঢেকে ক্যারিয়ার এগিয়ে নিতে চান না এমবাপ্পে। তিনি অন্য কোনো ক্লাবে যেতে চান, যেখানে তিনি হবেন দলের প্রধান খেলোয়াড়।
সব মিলিয়ে ফরাসি বিশ্বকাপজয়ী এই ফুটবলার মন-মানসিকভাবেই পিএসজি ছেড়ে গেছেন বলতে গেলে।
যদিও পিএসজি চাইছে মেসি-নেইমারের সঙ্গী হয়ে থাকুক এমবাপ্পে। তাকে কোনোভাবেই বিক্রি করতে রাজি নয় ক্লাবটি।
পিএসজির চেয়ারম্যান নাসের আল খোলাইফি বলেছেন, এমবাপ্পের আমাদের ক্লাবকে ছেড়ে যাওয়ার কোনো কারণ দেখছি না।
এ নিয়ে মঙ্গলবার এমবাপ্পের প্রতিনিধির সঙ্গে বৈঠকও করেছে পিএসজি কর্তৃপক্ষ। তবে অমীমাংসিতভাবেই শেষ হয়েছে সেই বৈঠক।
অবশেষে বিষয়টিতে নাক গলিয়েছেন মেসি-নেইমার। তারা এমবাপ্পেকে অনুরোধ করেছেন, আর একটি বছর যেন তিনি প্যারিসে থেকে যান।
তারা জানিয়েছেন, যেহেতু ২০২২ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে এমবাপ্পের। তবে মাঝপথে কোথাও না গিয়ে এ বছরটা পিএসজিতেই খেলুক এমবাপ্পে। এর পর যখন এমনিতেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন, তখন না হয় অন্য ক্লাবে যাবেন।
সতীর্থদের সেই অনুরোধ এমবাপ্পে রাখবেন কিনা তা নিশ্চিত না হওয়া গেলেও ইতোমধ্যে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন, এমবাপ্পে এই মৌসুমে ক্লাব ছাড়বেন না। আরও একটি মৌসুম তিনি প্যারিসে থাকবেন।
এদিকে ফ্রান্সের বিশ্বকাপজয়ী এ তারকাকে দলে ভেড়াতে চাইছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। যে কোনো মূল্যে এমবাপ্পেকে চায় ক্লাবটি।
এমন খবরে নড়েচড়ে বসেছে ইংলিশ ক্লাব লিভারপুলও। এমবাপ্পেকে দলে ভেড়াতে চায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিও। শুধু ইচ্ছার কথাই জানায়নি ক্লাবটি। এমবাপ্পেকে কিনতে ক্লাবটির ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ ১২০ মিলিয়ন ইউরোর (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০০ কোটি টাকা) প্রস্তাবও দিয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,