editor
প্রকাশিত: 5:08 PM, August 19, 2021
অনলাইন ডেস্ক
করোনা মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পর্যটন শিল্প। সম্ভাবনাময় এ খাতটি মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে।
একইসঙ্গে এই শিল্প সংশ্লিষ্ট নানা শ্রেণিপেশার মানুষ পথে বসার দ্বারপ্রান্তে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে শর্ত সাপেক্ষে দেশের পর্যটনের দুয়ার খুলে দিয়েছে সরকার। করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা কম হওয়ায় এ সিন্ধান্ত নেওয়া হয়েছে। এমন অবস্থায় দেশের পর্যটন শিল্প যেন আলোর মুখ দেখছে। স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
পর্যটকদের চাহিদার বড় একটি খোরাক পূর্ণ করে থাকে পাহাড়ের সৌন্দর্য। লেক-নদী-পাহাড়-ঝরনার রুপ দেখতে ছুটে আসেন তারা। পর্যটকদের আকৃষ্ট করতে সবটুকু প্রস্তুতি নিয়ে রেখেছেন পর্যটন সংশ্লিষ্টরা। তারা আশা করছেন পর্যটন স্পটগুলো বৃহস্পতিবার থেকে খুললেও শুক্রবার থেকে পর্যটকদের আনাগোনায় মুখর হবে।
জেলার আলুটিলা, রিছাং ঝরনা, হর্টিকালচার পার্ক, দেবতা পুকুর, মায়াবিনী লেক, তৈদুছড়া ঝরনাসহ অন্যান্য স্পট পর্যটকদের বরণে প্রস্তুতি সম্পন্ন করেছে। হোটেল-মোটেলে বুকিং আসতে শুরু করেছে। দেশের জনপ্রিয় স্পট সাজেক যেতে হয় খাগড়াছড়ি হয়ে। তাই দীর্ঘ সময় বন্ধের পর পর্যটকবাহী পরিবহনগুলোর চালক-শ্রমিকদের মধ্যে প্রাণ সঞ্চার হয়েছে।
গেল বছর করোনার প্রকোপ বেড়ে গেলে ১৮ মার্চ সারাদেশের মত খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে পাঁচ মাস পর ২৮ আগস্ট খুলে দেওয়া হয়। ফের করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় চলতি বছরের ৩১ মার্চ পুনরায় বন্ধ ঘোষণা করা হয়।
খাগড়াছড়ির অন্যতম পর্যটন স্পট আলুটিলার ব্যবস্থাপক পিযুস কান্তি ত্রিপুরা বলেন, করোনা প্রকোপের আগে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার দুই থেকে আড়াই হাজার পর্যটকের সমাগম হত। কিন্তু পরে তা আর হয়নি। আশা করছি নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় এখন আবার পর্যটকদের উপস্থিতি বাড়বে।
খাগড়াছড়ির গাইরিং হোটেলের স্বত্বাধিকারী এস অনন্ত বিকাশ ত্রিপুরা বলেন, আমরা গত দুই বছর ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছি। নিষেধাজ্ঞা তুলে দিলেও এই শিল্পের আগের মত পরিবেশ নাও হতে পারে। করোনার প্রকোপ বাড়লে ফের বন্ধও হয়ে যেতে পারে। তারপরও আমরা আশাবাদী।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, পর্যটনখাতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে ঠিকি তবে আমরা আশাবাদী। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে স্পটগুলোতে পর্যটকদের আনাগোনা বাড়লে আমরা ক্ষতি পুষিয়ে উঠতে পারবো।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯/আগষ্ট/২০২১/রেদওয়ান
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
8 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
1 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 6 শুক্রবার (২১
7 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
7 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)