editor
প্রকাশিত: 6:46 PM, November 15, 2021
অনলাইন ডেস্ক
সফল সমাপ্তি ঘটল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের। জানা গেল, ক্রিকেটের এই ক্ষুদে সংস্করণের চ্যাম্পিয়ন।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রোববার নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো টি-২০ শিরোপা জয় করেছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের দেওয়া ১৭৩ রানের টার্গেটে খেলতে নেমে ৭ বল হাতে রেখেই ৮ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয়।
টি-টোয়েন্টি ফরম্যাটে তেমন একটা উজ্জ্বল ছিল না অস্ট্রেলিয়া। বিশ্বকাপে ফেভারিট হিসেবে আসেনি তারা। আসরের আগে বাংলাদেশের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছে দলটি।
আর সেই দলই স্বাদ নিল শিরোপার। গায়ে লাগাল চ্যাম্পিয়ন তকমা।
বিশ্বচ্যাম্পিয়নদের অহংকার ও সম্মানকে যদিও টাকার অঙ্কে পরিমাপ করা যায় না, তবু প্রাইজমানি বলে একটি বিষয় তো থাকছেই।
টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত পেল অ্যারন ফিঞ্চের দল?
মোট ৫৬ লাখ ডলার প্রাইজমানি দেওয়া হয়েছে এবারের বিশ্বকাপে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ কোটি ৮৯ লাখ টাকা!
ট্রফির পাশাপাশি অস্ট্রেলিয়া পাচ্ছে ১৬ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি ৬৮ লাখ টাকা।
তিনবার ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হলো না কেইন উইলিয়ামসনদের। এবারও রানার্সআপ হয়েই ভগ্ন হৃদয়ে দেশে ফিরতে হচ্ছে কিউইদের।
তবে ফাইনালে ওঠায় নিউজিল্যান্ড পাচ্ছে ৮ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৮৪ লাখ টাকা।
সেমিফাইনালে হেরে যাওয়া দুদল পাকিস্তান ও ইংল্যান্ড পাচ্ছে ৪ লাখ ডলার করে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা।
নিরাশ হতে হবে না সুপার টুয়েলভ থেকে বিদায় নেওয়া বাকি দলগুলোকে।
সুপার টুয়েলভে অংশ নেওয়া খেলা ১২ দলের প্রত্যেকেই পেল ৭০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯ লাখ ৮৬ হাজার টাকা।
প্রথম রাউন্ডে দলগুলোও প্রাইজমানি পেয়েছে। প্রতিটি দলই পেয়েছে ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা।
এ ছাড়া প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভে প্রতিটি জয়ে দল পেয়েছে ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,