editor

প্রকাশিত: 9:41 PM, November 15, 2021

পাকিস্তান কঠিন প্রতিপক্ষ, আশাবাদী বাংলাদেশ

পাকিস্তান কঠিন প্রতিপক্ষ, আশাবাদী বাংলাদেশ

অনলাইন ডেস্ক
এশিয়ার অন্যতম সেরা দল পাকিস্তান। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে। কিন্তু দুর্ভাগ্যবশত সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে ফাইনালের আগেই বিদায় নেয় বাবর আজমরা।

অন্যদিকে বাংলাদেশ দল বাছাই পর্বের বাধা পার হতে পারলেও বিশ্বকাপের মূলপর্বে টানা ৫ খেলায় হেরে শূন্য হাতে দেশে ফিরে।

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে সবশেষ ৩৪ ম্যাচে অংশ নিয়ে পাকিস্তান জয় পেয়েছে ২১ ম্যাচে। হেরেছে মাত্র ৯টিতে। তবে রেজাল্ট হয়নি ৪ ম্যাচে।

অন্যদিকে বাংলাদেশ দল নিজেদের শেষ ৩৪ ম্যাচের মধ্যে ১৮টিতেই হেরে যায়। মাত্র ১৬ ম্যাচে জয় পায়। সাম্প্রতিক পারফরম্যান্সেও বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে পাকিস্তান।

দুই দল টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১২ ম্যাচে অংশ নেয়। তার মধ্যে ১০টিতে জয় পায় পাকিস্তান। মাত্র দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ।

শুধু তাই নয়, আইসিসি র‌্যাংকিংয়েও বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে পাকিস্তান। র‌্যাংকিংয়ে ৩ নম্বরে পাকিস্তান। ৮ নম্বরে পড়ে আছে বাংলাদেশ।

এশিয়ার এই ক্রিকেট পরাশক্তি দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামার আগে বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ বলেন, কোনো সন্দেহ নেই পাকিস্তান টি-টোয়েন্টিতে বিশ্বের শীর্ষ একটি দল। বিশ্বকাপে তারা দারুণ খেলেছে। দুর্ভাগ্যবশত সেমিফাইনালে হেরে গেছে। কিন্তু তারা সব বিভাগেই ভালো করছে। তাদের বিপক্ষে ভালো করতে হলে আমাদের সব বিভাগেই ভালো করতে হবে। এটা নিয়ে আমরা কাজ করছি। আশা করছি, দেশকে ভালো কিছু উপহার দিতে পারব। তবে সহজ হবে না, কিন্তু আমরা আশাবাদী।

আগামী শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। একই ভেন্যুতে ২০ ও ২২ নভেম্বর হবে বাকি দুটি ম্যাচ।

এরপর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর শুরু প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,