editor
প্রকাশিত: 5:08 PM, December 5, 2021
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে চলমান ৪র্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী ৫জন চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামীলীগের বিভিন্ন পদ থেকে বহিস্কার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এখবর জানাজানি হওয়ার পর থেকে পুরো জেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
বৃহিস্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- জেলার সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির, আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আমির হোসেন রেজা, সারোয়ার আহমদ, একই উপজেলার সুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন।
তারা ৫জন দলীয় নিয়ম অমান্য করে দলের নির্ধারিত চেয়ারম্যান প্রার্থীর বিরোধীতা করাসহ নিজেরা বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হয়ে জেলার জাহাঙ্গীর নগর, সুরমা, গৌরারং ও জয়কলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলে জানা গেছে।
আজ রবিবার (৫ ডিসেম্বর) বিকেলে এঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ জেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সাংবাদিকদের বলেন- দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামীলীগের বিভিন্ন পদে থাকা ৫জন বিদ্রোহী চেয়ারম্যান প্রাথীর বিরোদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদেরকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় আরো যারা দলীয় বিদ্রোহী প্রার্থী রয়েছেন, তাদেরকে চিহ্নিত করে বহিস্কার করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নির্দেশ দেওয়া হয়েছে। দলের নিয়ম যে অমান্য করবে তার বিরোদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।