editor
প্রকাশিত: 4:09 PM, December 8, 2022
অনলাইন ডেস্ক
টফিতে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২-এর ‘রাউন্ড অফ ১৬’ উপভোগ করেছে আড়াই কোটিরও বেশি দর্শক। দেশের প্রথম ডিজিটাল বিনোদনের অ্যাপ হিসেবে টফি বিশ্বব্যাপী জনপ্রিয় এই ক্রীড়াআসর লাইভস্ট্রিমিং করছে। দেশের সব প্রান্তে যেকোনো নেটওয়ার্ক থেকে টফিতে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারছেন ফুটবলপ্রেমীরা।
ভিওন গ্রুপের সিইও ও বোর্ড অফ বাংলালিংকের চেয়ারম্যান কান তেরজিওগ্লু এবং ভিওনের চেয়ারম্যান এমিরেটাস ও কো-ফাউন্ডার অউগি কে ফ্যাবেলার উপস্থিতিতে বাংলালিংক অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ এই অর্জন উদযাপন করা হয়। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, টফির ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা।
ভিওন গ্রুপের সিইও ও বোর্ড অফ বাংলালিংকের চেয়ারম্যান কান তেরজিওগ্লু বলেন, বিশ্বকাপের স্ট্রিমিং একটি ডিজিটাল অপারেটর সার্ভিস হিসেবে দর্শকদের আগ্রহ সৃষ্টি করেছে। এটি মোবাইল ডিভাইসে ডিজিটাল বিনোদনের বিশাল সম্ভাবনার একটি প্রতিফলন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল ভক্তরা যেকোনো জায়গা থেকে পছন্দের ডিভাইসে তাদের প্রিয় খেলা দেখতে পারছেন। উচ্চগতির সংযোগ ও আন্তর্জাতিকমানের সেবা বাংলাদেশের বহুমুখী অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার পাশাপাশি মানুষের জীবনযাত্রাকে উন্নত করছে।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, আমরা টফিতে বিশ্বকাপ লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা চালু করেছি যাতে বাংলাদেশের ফুটবল ভক্তরা বিশ্বকাপ উপভোগের আরও ভালো অভিজ্ঞতা পান। তাদের অভাবনীয় সাড়া আমাদের প্রচেষ্টার সাফল্যকে প্রমাণ করে। বিশ্বকাপ আকর্ষণীয় কোয়ার্টার-ফাইনাল পর্বে পৌঁছানোর সাথে সাথে আমরা প্রতি ম্যাচে আরও বেশি সংখ্যক ভিউ দেখতে পাবো বলে আশা করি।
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন