editor

প্রকাশিত: 10:27 PM, October 19, 2024

এই শহরে সবচেয়ে বড় প্রতারক এখন ফাবিহা কাদির নামে এক মহিলা !

ছাত্র পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাত !

এই শহরে সবচেয়ে বড় প্রতারক এখন ফাবিহা কাদির নামে এক মহিলা !

নিজস্ব প্রতিবেদকঃ নগরীতে বিভিন্ন মানুষের কাছে বিদেশে পাঠানোর নামে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা  হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ফাবিহা নামের এক মহিলার বিরুদ্ধে। এ বিষয়ে কতোয়ালি মডেল থানায় ফাবিহা কাদিরের নামে প্রতারণার শিকার বিভিন্ন লোকজন জিডি করছেন। বিদেশে পাঠানোর নামে সহজ সরল মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে ফাবিহা নিজে এখন প্রায় ১০ কোটি টাকার ঋণগ্রস্থ।

ফাবিহা সিলেট শহরের বিভিন্ন লোকদের কাছ থেকে ৫০ থেকে ৭৫ লক্ষাধিক টাকার এমন নানা এমাউন্ট হাতিয়ে নিয়েছে। সব মিলিয়ে পাওনাদারদের পাওনা টাকার পরিমান প্রায় ১০ কোটি।

নগরের হাওয়াপাড়ায় ফাবিহার উইনার এসোসিয়েট নামের প্রতিষ্ঠানে প্রায় প্রতিদিন প্রতারণার শিকার লোকজন তাদের দেওয়া টাকা ফিরিয়ে নিতে এসে জড়ো হচ্ছেন। টাকা ফেরত চাইতে আসা লোকজন উত্তেজিত অনেক সময় বাকবিতন্ডায় লিপ্ত হচ্ছেন আবার পাওনা টাকা চাইতে এসে অনেকেই হচ্ছেন নির্যাতিত। এসব কান্ড যেনো এখন নিত্তনৈমত্তিক।

জানা যায়, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে সহজ-সরল লোকদের টার্গেট করে প্রতারণা শুরু করে ফাবিহা। এক পর্যায়ে ভয়াবহ রুপ ধারণ করা ফাবিহা হয়ে উঠেন সিলেটের সবচেয়ে বড় প্রতারক। প্রতারণার শিকার লোকজন পাওনা টাকা চাইতে এলেই রাহেল সিরাজের ভয় দেখিয়ে তাড়িয়ে দিতো।

একপর্যায়ে প্রতারণার শিকার লোকজন নিরুপায় হয়ে ফাবিহার বিরুদ্ধে এখন সিলেট বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছেও ন্যায় বিচারের মাধ্যমে তাদের টাকা ফেরত পাওয়ার আসায় দারস্থ হচ্ছেন। 

বৃহস্পতিবার বিকেল তিনটায় লন্ডন প্রবাসী আমির উদ্দিন উইনার ইনিস্টিটিউটে আসেন তখন তার সাথে আসেন তার আত্মীয় লোকমান তালুকদার , নেওয়ার আহমেদ , বাবনা খান ও নিয়াজ আহমেদ। আমির উদ্দিনের স্বজনদের বিদেশ পাঠানোর নাম প্রায় তিনবছর আগে ২৮ লক্ষ টাকা নিয়েছিলো প্রতারক ফাবিহা। শেষে আর তাকে বিদেশ আর পাঠাতে পারেনি। পাওনা টাকাও দেয়নি। টাকা চাইতে গেলেই টালবাহানা করে ডেট নেয়।  অনেক বিচার বৈঠক শেষে বৃহস্পতিবার ৬ লক্ষ দেয়ার দিন ধার্য হয়।  ধার্যকৃত দিনে পাওনা টাকার ৬ লাখ টাকা আনতে যান আমির উদ্দিন।

যথারীতি এদিন আমির উদ্দিনের সাথে টালবাহানা শুরু করে।  টাকা দিতে অপরাগতা জানায়।  শুরু হয় বচসা কথা কাটাকাটি।  এ সময় আগে থেকে নিয়ে আসা রাহেল সিরাজ অনুসারী ক্যাডাররা ফাবিহা কাদিরের পক্ষ নিয়ে আমির উদ্দিন ও তার স্বজনদের সাথে খারাপ ব্যবহার করে।

বিষয়টি মীমাংসা করতে ছুটে আসেন জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাহাত চৌধুরী মুন্না। তিনি এসে দুই পক্ষকেই নিবৃত করেন।  এবং ফাবিহা কাদির কেন পাওনাদারের টাকা দিচ্ছেন না সে বিষয়ে জানতে চান।  এতে ফাবিহা ক্ষিপ্ত হয়ে পুনরায় সবার সাথে দুর্ব্যবহার করেন। তার লোকদের লেলিয়ে দেন।

এই ঘটনা নিয়ে কোতোয়ালি থানায় জিডি করেছেন প্রবাসী আমির উদ্দিন।  জিডি নং – ১৬০৬ তাং – ১৯۔১০۔২৪ তিনি এই বিষয়টি পুরো দেশবাসীর সামনে তুলে ধরতে খুব শিগ্রীই সংবাদ সম্মেলন করবেন বলে জানান।

এদিকে বৃহস্পতিবারের ঘটনা নিয়ে বিস্ময় প্রকাশ করেন জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাহাত চৌধুরী মুন্না। আমি ঘটনা মীমাংসা করতে গিয়েছি।  সেখানে কারো সাথে মারামারি গায়ে হাত তোলার মত ঘটনা ঘটেনি।  উদ্দেশ্য প্রনোদিতভাবে এমন অসত্য সংবাদ প্রকাশ করা হয়েছে।

এদিকে সিলেটের ছাত্ররাজনীতির অহংকার জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নাকে নিয়ে অপপ্রচারের বিস্মিত ও উদ্ভেগ প্রকাশ করেছে সিলেটের বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক আব্দুল সামাদ লস্কর মুনিম বলেন – ফাবিহা কাদিরের নামে প্রতারক মহিলা একটি নাটক মঞ্চস্থ করেছে তা সিলেটবাসী বুঝে গেছে।  অসংখ্য মানুষের কোটিকোটি টাকা আত্মসাতকারী এই মহিলা পাওনাদারের টাকা দিতে টালবাহানা করছে এবং তার প্রতারণা ঢাকতে বিএনপির ক্লিন ইমেজ নেতাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।  অবিলম্বে এই প্রতারক মহিলাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে মানুষের পাওনা টাকা ফিরিয়ে দেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।

এই বিষয়ে ফাবিহা কাদিরের বক্তব্য জানতে তার সাথে যোগাযোগ করলে সে মোবাইল রিসিভ করেনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির