editor
প্রকাশিত: 11:57 PM, May 7, 2021
অনলাইন ডেস্ক
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ঘাটে ফেরি পারাপারের টিকিটে নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে বিআইডব্লিউটিসির একজন কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম দৌলতদিয়া ট্রাক বুকিং কাউন্টারে অভিযান পরিচালনা করে টার্মিনাল সুপারিনটেনডেন্ট (টিএস) পদধারী গোলাম মোস্তফা (৫৮) নামের ওই কর্মকর্তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম বলেন, যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ জরিমানা করা হয়েছে। নৌপথে পণ্যবাহী ট্রাকসহ সব যানবাহনের ক্ষেত্রে নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত কোনো টাকা নেয়া যাবে না। এরপরও যারা এ কাজের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম দাবি করেন, পুরো বিষয়টি ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে।
এ বিষয়ে কথা বলতে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের এজিএম মো. ফিরোজ শেখের ফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,