editor
প্রকাশিত: 1:03 AM, May 10, 2021
অনলাইন ডেস্ক
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন (শুশুক)। রোববার সকালে সাগরের জোয়ারে কুয়াকাটা সৈকতের লেম্বুরবন সংলগ্ন সৈকতের বালুচরে ডলফিনটি আটকা পড়ে।
প্রায় দশ ফুট লম্বা মৃত ডলফিনটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আনুমানিক তিন দিন আগে ডলফিনটি মারা গেলেও তারা শরীর থেকে রক্ত ঝড়ে পড়ার দাগ রয়েছে।
স্থানীয় পরিবেশকর্মী রাজু জানান, ডলফিনটির শরীর ফুলে রয়েছে। বিভিন্ন স্থানে পচন ধরেছে। কুয়াকাটায় পর্যটকদের আগমন বন্ধ থাকলেও সৈকতে মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়ে স্থানীয় দেখতে ভিড় করছে। গভীর সমুদ্রে মাছ ধরা জালে আটকা পড়ে কিংবা জেলেদের ট্রলারের আঘাতে ডলফিন মারা যেতে পারে বলে স্থানীয় জেলেরা জানান।
এর আগেও কুয়াকাটা সৈকতে একাধিক মৃত ডলফিন ভেসে আসলেও এ ডলফিন বা শুশুকগুলোর মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে উদ্যোগ নেয়নি মৎস্য বিভাগ কিংবা কলাপাড়া মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, কুয়াকাটায় মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়েছেন। ডলফিন পচে যাতে পরিবেশ নষ্ট না হয় এজন্য সৈকতে মাটি চাপা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,