editor

প্রকাশিত: 12:34 PM, May 17, 2021

কর্মস্থলে ফিরতেও মানুষের একই স্রোত

কর্মস্থলে ফিরতেও মানুষের একই স্রোত

অনলাইন ডেস্ক
ঈদের ছুটি শেষে রাজধানীর কর্মস্থলে ফিরতে নৌপথে মানুষের একই স্রোত দেখা গেছে। মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শিবচরের বাংলাবাজার এবং মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে প্রতিটি ফেরিতেই ছিল উপচেপড়া ভিড় । গাদাগাদি করে ঢাকা ফিরছে তারা। আজ সকাল থেকে এ দৃশ্য দেখা গেছে।

শিমুলিয়া ঘাট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ ভোর থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ১৮টি ফেরি চলাচল করছে। শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় কোনো যানবাহন দেখা যায়নি।

জানা গেছে, দূরপাল্লার বাস বন্ধ থাকায় ছোট ছোট পরিবহনে দ্বিগুণ-তিনগুণ ভাড়ায় শিবচরের বাংলাবাজার ঘাটে জড়ো হন। এরপর ফেরিতে করে শিমুলিয়ায় এসে আবার ভেঙে ভেঙে ঢাকায় ঢুকছেন। পথে পথেই তাদের গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

বাংলাবাজার ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান জানান, বাংলাবাজার ঘাটে পারের অপেক্ষায় গাড়ির চাপ নেই। যেসব গাড়ি আসছে সেগুলো সরাসরি ফেরিতে যেতে পারছে। ঢাকামুখী যাত্রীদের চাপ স্বাভাবিক আছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সকাল ৯টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে গিয়ে ‘আমানত শাহ’ ফেরিতে যাত্রীদের পাশাপাশি ছোট ছোট গাড়ির চাপও লক্ষ্য করা গেছে। ববে প্রশাসনের লোকজন ফেরি কর্মকর্তাদের কম যাত্রী নেওয়ার পরামর্শ দিতে দেখা যাচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদের আগে ঘরমুখো মানুষের যে অতিরিক্ত চাপ ও জনস্রোত দেখা গিয়েছিল এখনও সেটি অব্যাহত আছে।
ফরিদপুর থেকে ঢাকায় ফেরা যাত্রী গার্মেন্টসকর্মী সাবিনা ইয়াসামিন বলেন, ঈদের আগে এই নৌরুটে দিয়ে ঘরে ফিরেছিলাম, আজ ঢাকায় ফিরছি। কিন্তু ঘাটে ফেরিতে যে প্রচুর ভিড় দেখছি তাতে নদী পার হওয়াটা মুশকিল। করোনাকালীন যাত্রীরা গাদাগাদি করে ফেরিতে পার হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, ঈদ শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। রোববারের চেয়ে সোমবার সকাল থেকে প্রচুর যাত্রী ফেরিতে নদী পার হচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,