editor
প্রকাশিত: 7:43 PM, July 25, 2021
দোয়ারাবাজার প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পরকীয়া করে পরস্ত্রীকে বিয়ে করায় বর্তমান স্বামী আমির হোসেন (৩৫)-কে কুপিয়ে জখম করেছে সাবেক স্বামী কবির উদ্দিন ভূট্টো।
শনিবার (২৪ জুলাই) রাতে উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর (আংগাং)গ্রামে ঘটনাটি ঘটে । গুরুতর আহত আমির হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর (আংগাং) গ্রামের নাজির আলমের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে একই গ্রামের মরম আলীর পুত্র কবির উদ্দিন ভু্ট্রোর স্ত্রী ৪ সন্তানের জননী হাজেরা বেগম পরকীয়ায় আসক্ত হয়ে একই গ্রামের আমির হোসেনের সাথে পালিয়ে গিয়ে বিয়ে হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল শুরু থেকেই।শনিবার রাত ৮টার দিকে স্থানীয় রাজনপুর গ্রামের মসজিদ সংলগ্ন জাহাঙ্গীর মার্কেটের সামনে আমির হোসেনকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন কবির উদ্দিন ভূট্টো।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু জানান, প্রায় বছর দেড়েক ঢাকায় অবস্থান শেষে মাস তিনেক পূর্বে আমির হোসেন ও হাজেরা বেগম গ্রামের বাড়িতে চলে আসেন। তখন পূর্বঘটিত অপরাধজনিত ওই বিষয়টি নিয়ে ইউনিয়ন আ.লীগ সভাপতি নুর মিয়ার সভাপতিত্বে তাদের বিরুদ্ধে সালিশ বসে। গ্রাম্য সালিশ বৈঠকে পরকীয়া সম্পর্কের জেরে পরস্ত্রীকে ভাগিয়ে এনে বিয়ে করার অপরাধে আমির উদ্দিনকে অর্থদন্ড প্রদানের মাধ্যমে বিষয়টি নিস্পত্তি হয়। কিন্তু পরকীয়া সম্পর্কে স্ত্রীর ঘর ছাড়ার বিষয়টি সইতে না পেরে ওই আক্রোশেই কবির উদ্দিন ভূট্টো হাজেরার বর্তমান স্বামী আমির হোসেনের উপর চড়াও হয়।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫/জুলাই/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।