editor
প্রকাশিত: 2:12 PM, November 7, 2021

এড.রোকসানা বেগম শাহনাজ ও মোর্শেদ মুকুলকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এড রোকসানা বেগম শাহনাজ ও আহবায়ক কমিটির সদস্য মোর্শেদ আহমদ মুকুল কে এক সংবধনা প্রদান করেছে সিলেট মহানগরীর ২৭নং ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদল ।
৬ই নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টার সময় এ সংবর্ধনা সভাটি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের বাসভবনে অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলামের সভাপতিত্বে ২৭নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক লিমন আহমদ পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২৫,২৬ ও ২৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর,সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, কেন্দ্রীয় মহিলাদলের সাংগঠনিক সম্পাদক এড.রোকসানা বেগম শাহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোর্শেদ আহমদ মুকুল, আলাউর রহমান লয়লু, আলাউদ্দিন চৌধুরী, নুর উদ্দিন কন্টাই,মিছবাহ উদ্দিন মৌলা, বাচ্ছু আহমদ, লুৎফুর রহমান, বাবর আহমদ, সালাউদ্দিন রিমন, আব্দুল হাছিব, আব্দুল কাদির, উজ্জল রঞ্জন চন্দ, মিনার আহমদ শাহজাহান, রোমান খাঁন, হান্নান আহমদ, জুনেদ আহমদ, জুমান আহমদ, যুবদলের আহবায়ক মঈন খান, যুগ্ম আহবায়ক সৈয়দ খান, টিপু আহমদ, মনজুর চৌধুরী, রাসেল চৌধুরী, ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব নাকিব খাঁন,যুগ্ম আহবায়ক আফজল খান,আবেদ আহমদ, ফখরুল ইসলাম, নোমান আহমদ, নাহিদ চৌধুরী প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটিতে এড রোকসানা বেগম শাহনাজ কে যুগ্ম আহবায়ক ও মোর্শেদ আহমদ মুকুল কে সদস্য হিসেবে স্থান পাওয়ায় ২৭ নং ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ তাঁদের কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় কাউন্সিলর ও প্যানেল মেয়র এড.রোকসানা বেগম শাহনাজ বলেন, সিলেট মহানগরের সব ওয়ার্ডের মধ্যে ২৭ নং ওয়ার্ড আলাদা গুরুত্ব বহন করে। এখানে ছাত্র দল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।সবার মতামতের ভিত্তিতে আগামীতে এখানে যোগ্য একটি আহবায়ক কমিটি গঠন করা হবে। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে বলেন, একজন ৮০ বছরের সাবেক প্রধানমন্ত্রী কে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে। আমরা তাহার নিঃশর্ত মুক্তি দাবি করছি।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির